সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার ভারতীয় দলের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। তাতে স্পষ্ট করে দেওয়া হয়েছে জাতীয় সিনিয়র দলে অভিষেকের দুয়ারে বৈভব(Vaibhav Sooryavanshi )।
Sponsored

আয়ারল্যান্ডের বিরুদ্ধে আগামী শুক্রবার এবং রবিবার দুটি টি২০(T20) ম্যাচ রয়েছে। কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ নিয়ে সংশয় তৈরি হয়েছিল সেখানে আইন শৃঙ্খলা জনিত সমস্যার জন্য। কিন্তু আয়ারল্যান্ড প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে।
Sponsored

Sponsored

বোর্ড প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, বৈভবের জন্য জার্সি নিয়ে যাওয়া হচ্ছে হোটেলে তার ঘরের দিকে। বাক্স খুলে সিনিয়র দলের জার্সি বার করতেই অদ্ভুত চোখে সে দিকে তাকিয়ে থাকে বৈভব। জার্সিটা ধরে বেশ কিছু ক্ষণ অবাক হয়ে দেখতে থাকেন বৈভব।
Sponsored

ভিডিও বার্তায় লেখা হয়েছে, “আপনারা যে মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন, তা এসে গিয়েছে! টিম ইন্ডিয়ার জার্সিতে বৈভব সূর্যবংশী। অসাধারণ এই মুহূর্তটা দেখে রাখুন।” এই প্রসঙ্গে বৈভব বলেছেন, ‘আমি এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। এই দিনটার জন্যই রোজ অনুশীলন করতাম। আজ সেই স্বপ্নপূরণ হল। আমার সেই যাত্রায় এটাই সবচেয়ে বড় ধাপ। আমি সত্যিই এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না।
Sponsored

Sponsored

এদিকে ভারতীয় শিবিরে চোটের ধাক্কা। চোট পেয়ে ছিটকে গেলেন নীতিশ কুমার রেড্ডি।আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়েছিলেন । এমআরআই করে জানা গিয়েছে, তাঁর বাঁপায়ের পেশিতে চোট লেগেছে। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে পরবর্তী পরীক্ষানিরীক্ষা ও চিকিৎসা চলবে। কিন্তু এই পরিস্থিতিতে আয়ারল্যান্ডে যেতে পারবেন না নীতীশ। ইংল্যান্ড সিরিজেও প্রবল অনিশ্চিত তিনি। তাঁকে অন্তত ৪ সপ্তাহ বিশ্রাম নিতে হবে।
-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







