বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল এবার জাতীয় স্তরেও। শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ (Tri-nation series in Sri Lanka) খেলতে যাবে ভারতীয় 'এ' দল। আর সেই দলেই জায়গা পেলেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। আইপিএলের (IPL) দুরন্ত পারফরম্যান্সের পর এবার দেশের জার্সিতে নিজেকে প্রমাণ করার জন্য বড় মঞ্চ অপেক্ষা করছে তাঁর জন্য।
Sponsored

চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে দুর্দান্ত খেলছেন এই তরুণ ব্যাটার। ১১ ম্যাচে তাঁর ঝুলিতে সংগ্রহ হয়েছে ৪৪০ রান। বিশেষ করে হায়দরাবাদের (Hyderabad) বিরুদ্ধে তাঁর বিধ্বংসী শতরান তাঁকে জাতীয় স্তরের আলোচনার আরও একধাপ এগিয়ে দেয়। তাঁর ধারাবাহিক এই পারফরম্যান্সের (Performance) ফলেই এবার ভারতীয় এ দলে জায়গা করে নিয়েছেন বৈভব সূর্যবংশী।
Sponsored

ত্রিদেশীয় সিরিজে ভারতের প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা (Sri Lanka) ‘এ’ এবং আফগানিস্তান (Afghanistan) ‘এ’। রাউন্ড রবিন লিগে (Round Robin League) প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে। আগামী ৯ জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতের যাত্রা শুরু হবে। গ্রুপ পর্ব শেষ হবে ১৯ জুন, এবং ফাইনাল ম্যাচ ২১ জুন। ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ডাম্বুলায় (Dambulla), আর মাল্টি-ডে ম্যাচের ভেন্যু গলে।
Sponsored

ভারতীয় এ দলের নেতৃত্বে থাকছেন তিলক ভার্মা (Tilak Varma) , সহ অধিনায়ক রিয়ান পরাগ (Vice-captain Riyan Parag)। দলে রয়েছেন আয়ুষ বাদোনি, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে, সূর্যাংশ শেডগে, প্রভসিমরন সিং, কুমার কুশাগ্র, বিপ্রজ নিগম, যশ ঠাকুর, যুধবীর সিং, অংশুল কম্বোজ ও আরশাদ খান। বৈভব সূর্যবংশীর দিকে এখন বাড়তি নজর থাকবে, কারণ এই সফরই তাঁর আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতার বড় পরীক্ষা হতে চলেছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







