পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান (KC135 Refueling Aircraft)। অপারেশন 'এপিক ফিউরি' (ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের নাম) চলাকালীন এই ঘটনা ঘটেছে বলে পোস্ট করে জানিয়েছে আমেরিকার সেনাবাহিনী ইউএস সেন্ট্রাল কম্যান্ড সেন্টকম। বিমানে থাকা ছ'জনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। বাকি দুজনের শারীরিক অবস্থা কেমন তা নিয়ে অবশ্য বিশেষ কিছু জানা যায়নি। আরও পড়ুন: ভারতীয় ফুটবলে শোকের ছায়া, প্রয়াত এআইএফএফের প্রাক্তন সচিব
ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর
Sponsored

ইউএস সেন্ট্রাল কম্যান্ড সেন্টকম জানিয়েছে, এটি একটি জ্বালানিবাহী বিমান। ঘটনার তদন্ত চললেও, এর পিছনে কোনও শত্রুপক্ষের হাত নেই বলে দাবি করেছে আমেরিকান সেনাবাহিনী। শুরুতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী 'দ্য ইসলামিক রেজিসট্যান্স ইন ইরাক' এই ঘটনার দায় নেয়। তাঁরা দাবি করে, তাঁরাই গুলি করে বিমানটিকে নামায়। কিন্তু সেই দাবি অস্বীকার করে বিবৃতি দিয়েছে আমেরিকা। তবে এর আগেও আমেরিকার বন্ধুরাষ্ট্র কুয়েত 'ভুলবশত' আমেরিকার তিনটি বিমানকে গুলি করে নামিয়েছিল। বৃহস্পতিবারের পর ইরান-আমেরিকা যুদ্ধের মধ্যেই সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো চার।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







