কলকাতা ৩৪°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামদেশগুরুত্বপূর্ণ

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে, চাকরিপ্রার্থীদের জীবন নিয়ে ছেলে খেলা করার পর্দাফাঁস উত্তরপ্রদেশে। প্রক্সি সার্ভার, স্ক্রিন-শেয়ারিং অ্যাপ এবং ডামি পরীক্ষার্থী বসিয়ে পরীক্ষা দেওয়ানোর অভিযোগে গ্রেটার নয়ডার এক অনলাইন পরীক্ষাকেন্দ্র সাতজনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের STF। তদন্তকারীদের দাবি, ধৃতদের কাছ থেকে নগদ ৫০ লক্ষ টাকা, একাধিক ল্যাপটপ, রাউটার এবং পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড উদ্ধার করা হয়েছে।

Sponsored

Sranchi In Article

STF সূত্রে জানা গিয়েছে, গ্রেটার নয়ডার নলেজ পার্ক এলাকায় 'বালাজি ডিজিটাল জোন' নামে একটি অনলাইন পরীক্ষাকেন্দ্রে এই জালিয়াতি চলত। সেখানে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (CAPF), সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স (SSF) এবং অসম রাইফেলসের রাইফেলম্যান নিয়োগের পরীক্ষা চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৫টা নাগাদ ওই কেন্দ্রে হানা দেয় STF-এর নয়ডা ফিল্ড ইউনিটের একটি দল। অতিরিক্ত পুলিশ সুপার রাজকুমার মিশ্র জানান, "এই চক্রটি আসল পরীক্ষার্থীদের থেকে টাকা নিয়ে ডামি পরীক্ষার্থী বসানো হত। কেন্দ্রের সার্ভারকে বাইপাস করে স্ক্রিন-শেয়ারিং ভিউয়ার অ্যাপ্লিকেশন এবং প্রক্সি সার্ভার ব্যবহার করে বাইরের অভিজ্ঞ লোকদের দিয়ে কম্পিউটারের প্রশ্নপত্র সমাধান করানো হতো।" আরও পড়ুন: বে-আইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে কলকাতায় একাধিক জায়গাতে বুলডোজার অভিযান

Sponsored

Merlin In Article

এই জালিয়াতি চক্রের প্রধান ছিলেন প্রদীপ চৌহান ও অমিত রানা। অমিত-ই মূলত স্ক্রিন-শেয়ার করে বাইরে থেকে পরীক্ষা দেওয়ার পদ্ধতি তৈরি করেছিল। আইটি হেড অরুণ কুমার পরীক্ষাকেন্দ্রে প্রক্সি সার্ভার বসানোর কাজ করতেন। সন্দীপ ভাটি নামের আরেক ধৃত বিভিন্ন নামী টেকনোলজি সংস্থায় ল্যাব সুপারভাইজার হিসেবে কাজ করত। তখন এমন পরীক্ষার্থীদের খুঁজত যারা টাকার বিনিময়ে চাকরি চায়। ধৃত বিবেক ও শাকির তেমনই দুই পরীক্ষার্থী। কেন্দ্রীয় বাহিনীর চাকরির জন্য ৪ লাখ করে প্রতি ছাত্রকে মাথা পিছু দিতে হত। এর মধ্যে যে পরীক্ষার্থী জোগাড় করে আনত, সে পেত ৫০ হাজার টাকা। বাকি সাড়ে তিন লক্ষ টাকা ভাগ হতো মূলচক্রী প্রদীপ চৌহান, আইটি বিশেষজ্ঞ অমিত রানা এবং বাইরের 'সলভার'-দের মধ্যে। STF জানিয়েছে, এই চক্রের সঙ্গে যুক্ত আরও চারজন এই মুহূর্তে পলাতক। তাদের খোঁজে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →