দেশের সাধারণ মানুষের হাতে আর্থিক নিশ্চয়তা দিতে কংগ্রেস সরকার যে ১০০ দিনের কাজের প্রকল্প চালু করেছিল, তার অন্ত্যেষ্টি সাধনে অবশেষে সফল মোদি সরকার। কিন্তু প্রকল্প থেকে গান্ধীজির নাম মুছে ফেলায় যে গোটা দেশের প্রতিরোধের মুখে পড়তে হবে এত প্রবলভাবে, তা হয়তো ভাবেনি কেন্দ্রের বিজেপি সরকার। দেশে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের (assembly election) আগে সেই ক্ষতে প্রলেপ লাগাতে ব্যস্ত বিজেপি। ১০০ দিনের কাজ (rural guarantee scheme) থেকে নাম মুছে ফেলে নাম মাত্র খাদি প্রকল্পে মহাত্মা গান্ধীর (Mahama Gandhi) নাম রেখে এবার তা নিয়ে ফলাও প্রচারের অপেক্ষায় মোদি সরকার।
বিতর্কে প্রলেপের চেষ্টা! বাজেটে ১০০দিনের কাজ থেকে খাদির 'প্রকল্পে' স্থান জাতির জনকের
Sponsored

দেশের ইতিহাস বদলে ফেলার পাশাপাশি দেশের অর্থনৈতিক কাঠামোর উপর যেভাবে আঘাত দীর্ঘ বারো বছর ধরে বিজেপির মোদি সরকার করে এসেছে, তাতে নতুন পেরেক পোঁতার মতো সংশোধন আনা হয়েছে গ্রামীণ কর্ম নিশ্চয়তার ১০০ দিনের কাজের প্রকল্পে। যে কাঠামোয় নতুন ভিবিজিরামজি প্রকল্প (VBGRAMG act) এসেছে, তাতে দেশের মানুষের গ্রামীণ কর্মসংস্থানের বিষয়টি শূন্যে এসে ঠেকার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সঙ্গে বিতর্কে জড়িয়েছে বিজেপি, মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলার জন্য।
Sponsored

বিতর্কে প্রলেপ দিতে ২০২৬ কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2026) এবার খাদি (Khadi) ও বস্ত্র শিল্পের প্রকল্পে ফিরিয়ে আনার চেষ্টা হল মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) নাম। যেহেতু খাদির সঙ্গে মহাত্মা গান্ধীর নাম জুড়ে রয়েছে, সেহেতু সেই প্রকল্পের সঙ্গে জুড়ে দেওয়া হল গান্ধীজির নাম। আদতে যে প্রকল্প কোনও নতুন প্রকল্পই না।
Sponsored

Sponsored

কেন্দ্রের হ্যান্ডলুম ও হস্তশিল্প ক্ষেত্রকে প্রসার ও প্রচার দিতে পুরোনো প্রকল্পকে নতুন মোড়কে পেশ করেছেন নির্মলা সীতারমন। তাঁতী ও শিল্পীদের পাশে দাঁড়াতে বর্তমান প্রকল্পকে নতুন নামে পেশ করা হয়েছে - মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ উদ্যোগ। সেখানে খাদি, হ্যান্ডলুম ও হস্তশিল্পের প্রশিক্ষণ, পারদর্শিতা বাড়ানো ও উৎপাদনের মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে বিশ্বে বাজার ধরা ও ব্র্য়ান্ডিং করার সহযোগিতা করবে এই প্রকল্প। আদতে শুল্ক যুদ্ধের পরে যেভাবে দেশের হস্তশিল্প ও বস্ত্রশিল্প আঘাত পেয়েছে, তাতে এই প্রকল্পে দেশের মানুষের আগ্রহ আদৌ বাড়বে কি না সন্দেহ শিল্প মহলে।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







