দোলের আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা (road accident)। লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ পুলিশ কর্মীর। দুর্ঘটনায় গুরুতর জখম আরও ৩ পুলিশ কর্মী। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা রোডের সাত বাঁকুড়া এলাকায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। লরিটিকে আটক করা হলেও চালক এখনও পলাতক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আরো পড়ুনঃ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!
দোলের আগের রাতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশকর্মী
Sponsored

সোমবার রাতে ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন চার পুলিশ কর্মী। পুলিশ ভ্যানে করে পশ্চিম মেদিনীপুর থেকে গড়বেতা থানার দিকে যাচ্ছিলেন তাঁরা। থাক বাঁকুড়া এলাকায় হঠাৎই উল্টো দিক থেকে এসে ধাক্কা মারে একটি লরি। ঘটনার জেরে রাস্তা থেকে ছিটকে পড়ে পুলিশ ভ্যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পুলিশকর্মী। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় আরও এক পুলিশ কর্মীর। হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত তিন পুলিশ কর্মীকে বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর পেয়ে এই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







