আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার 'ওয়াও মোমো'র (Wow Momo) ম্যানেজার ও ডেপুটি ম্যানেজারকে নিজেদের হেফাজতে দিল নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur Police Station)। ধৃতরা হলেন ম্যানেজার মনোরঞ্জন শীট ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী। নিখোঁজদের পরিবার ও দমকলের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ বলে জানা গেছে। রবিবার ভোররাতের ঘটনার পরে মঙ্গলবার নরেন্দ্রপুরের এলাচি থেকে গ্রেফতার হন ডেকরেটর্স কারখানার মালিক গঙ্গাধর দাস (Gangadhar Das)। বুধবার তাঁকে বারুইপুর আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। ঘটনার দিন কারখানা ও গুদামের দায়িত্বে কারা কারা ছিলেন এবং কতজন সেখানে কাজ করছিলেন এইসব তথ্য জানার চেষ্টা চলছে।
আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার ২, 'জতুগৃহ' থেকে উদ্ধার আরও দেহাংশ
Sponsored

শুক্রবার সকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মোট ২৫ জনের দেহাংশ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ অন্তত ২৭ জনের সন্ধান চলছে।বুধবার রাত থেকেই নাজিরাবাদের ঘটনাস্থলে জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা।দুটি স্তরে ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে ঘটনাস্থল। আজ সকাল দশটার পর ফের ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু হবে। নিহতদের সঠিক পরিচয় জানতে ডিএনএ ম্যাপিং করার কাজ শুরু হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







