হাওড়ার মঙ্গলাহাটে (Howrah Manglahat) মর্মান্তিক দুর্ঘটনা। বহুতল থেকে লোহার পাইপ পড়ে রক্তারক্তি কাণ্ড। প্রাণ হারালেন দু'জন। মৃত দু'জনের নাম শেখ ইরফান ও খোকন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকায়।
হাওড়ার মঙ্গলাহাটে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২
Sponsored

ঘটনাটি ঘটেছে হাওড়ার পুরসভার অধীনে মঙ্গলাহাট এলাকায় ট্রেড সেন্টারে। এই এলাকাতেই মঙ্গলাহাট বসে প্রতি সপ্তাহে। এদিন সকাল থেকে চলছিল হাটের কেনাবেচা। ওই হাটেই ব্যবসায়ী ও মুটিয়া হিসেবে দীর্ঘদিন ধরে রুজিরুটি চালাতেন শেখ ইরফান ও খোকন। বেলার দিকে ওই ট্রেড সেন্টারের গুদাম থেকে মালপত্র সরানোর কাজ করছিলেন ওই দু'জন। ১১ তলা ওই বাড়ির ছাদে নির্মাণের কাজ চলছিল। এদিকে ওই ট্রেড সেন্টার থেকে বেরিয়ে দু'জন ওই বাড়ির সামনেই কথা বলছিলেন। তখনই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে ঘটনাটি ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। আরও পড়ুন: বিজেপিশাসিত রাজ্যে ‘দুর্নীতির জেরে’ আত্মহত্যা কনস্টেবলের!
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







