মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল সরকার মৃতদের নাম পরিচয় প্রকাশ করেছে। মৃতদের নাম অরুণ কুমার তিওয়ারি এবং সন্দীপ আরে।
এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!
Sponsored

বুধবার এভারেস্টে সফল আরোহণ করেছিলেন সন্দীপ। বৃহস্পতিবার নেমে আসার সময়ে অসুস্থ হয়ে পড়েন। রাতের দিকে শেরপারা উদ্ধার অভিযান নামেন। এভারেস্টের 'ব্যালকনি' এলাকা থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় সন্দীপকে। তাঁকে নামিয়ে আনা হয় সাউথ কোলে। সেখানে তাঁর প্রাণ বাঁচানোর ক্রমাগত চেষ্টা করেছিলেন শেরপারা। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। আরও পড়ুন: নিজের স্ত্রীকেই একাধিকবার বিয়ে! কী রহস্য লুকিয়ে খগেশ্বরের জীবনে
Sponsored

অন্যদিকে, অরুণ বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫টা নাগাদ এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। অবতরণের সময়ে হিলারি স্টেপের কাছে তিনি অসুস্থ হয়ে পড়েন। গাইডরা তাঁকে নামিয়ে আনার অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। নেপাল প্রশাসন সূত্রে খবর, চলতি মরশুমে এখনও পর্যন্ত পাঁচ জন এভারেস্ট জয় করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। তাঁর আগে তিনজন নেপালি পর্বতারোহীও প্রাণ হারিয়েছিলেন বলে খবর। আর ভারতীয় দুই পর্বতারোহী মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







