ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক (journalists)। আনন্দ আরকে (Anand RK) এবং সুপর্ণা শর্মা (Suparna Sharma)।
Sponsored

পুরস্কারটি আনন্দ ও সুপর্ণা 'ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি' বিভাগে জিতেছেন। তাঁরা ভ্যাঙ্কুবারের ব্লুমবার্গ নিউজের ন্যাটালি ওবিকো পিয়ারসনের সঙ্গে যৌথভাবে এই পুরস্কারটি জিতেছেন। পুলিৎজার পুরস্কারের ওয়েবসাইট অনুসারে, ব্লুমবার্গের জন্য নির্মিত পুরস্কার বিজয়ী কাজটির নাম 'ট্র্যাপড' (trAPPed)। এতে ভারতের লখনউয়ের একজন নিউরোলজিস্টের প্রতারিত হওয়ার ঘটনা বর্ণনা করা হয়েছে। যাঁকে তাঁর ফোনের মাধ্যমে ডিজিটাল গ্রেফতার করে রাখা হয়েছিল। নজরদারি এবং ডিজিটাল কেলেঙ্কারির (digital fraud) ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলোকে তুলে ধরা হয়েছে এই কাজে। এই প্রতিবেদনে দেখান হয়েছে কিভাবে দক্ষিণ এশিয়া জুড়ে সাইবার প্রতারকরা (cyber fraud) নিজেদের জাল বিস্তার করেছে।
Sponsored

মুম্বইয়ের আনন্দ আরকে (Ananda RK) একজন ভিজ্যুয়াল শিল্পী, যিনি তাঁর স্বতন্ত্র গ্রাফিক গল্প বলার শৈলীর জন্য পরিচিত। সুপর্ণা শর্মা (Suparna Sharma) একজন প্রবীণ ভারতীয় সাংবাদিক, যিনি তিন দশক ধরে অপরাধ, দুর্নীতি এবং সামাজিক বিষয় নিয়ে কাজ করছেন।
Sponsored

Sponsored

বিখ্যাত সাংবাদিক জোসেফ পুলিৎজারের নামাঙ্কিত এই সম্মান ১৯৩৭ সালে প্রথম কোনও ভারতীয়ের হাতে উঠেছিল। তিনি ছিলেন, গোবিন্দ বিহারী লাল। এরপর ২০০০ সালে 'ইন্টারপ্রেটার অফ ম্যালাডিজ' বইয়ের জন্য এই পুরস্কার পান ঝুম্পা লাহিড়ী। ২০১১ সালে 'দ্য এম্পেরর অফ অল ম্যালাডিজ' বইয়ের জন্য পুরস্কৃত হন সিদ্ধার্থ মুখোপাধ্যায়। সর্বশেষ চিত্র সাংবাদিকতার জন্য ২০১৮ সালে এই পুরস্কার পেয়েছিলেন দানিশ সিদ্দিকী। মরণোত্তর পুলিৎজার দেওয়া হয়েছিল তাঁকে।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







