ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা এবং বেরনোয় বাধা দেওয়া হচ্ছে। তাই শনিবার পুনরায় এই সিদ্ধান্ত নিয়ে বাধ্য হল ইরান। ফলে আবারও জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একইসঙ্গে ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগও এনেছে ইরান।
মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ
Sponsored

এখনই ইরানের জাহাজ আটকানো থেকে বিরত হবে না আমেরিকা, একথা সাফ জানিয়ে দিয়েছে। ইরানের জয়েন্ট মিলিটারি কম্যান্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, হরমুজে সশস্ত্রবাহিনীর নিয়ন্ত্রণ থাকবে। আমেরিকা অবরোধ না তোলা পর্যন্ত, ইরানও হরমুজকে পুরোপুরি উন্মুক্ত করবে। আরও পড়ুন: নতুন সরকার গঠনের পরই শাস্তির মেয়াদ কমল সু চি-র!
Sponsored

পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগও তুলেছে ইরান। ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ জানান, "এক ঘণ্টায় সাতটি মিথ্যে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।" তবে কী মিথ্যাচার করেছেন ডোনাল্ড ট্রাম্প, তা যদিও জানাননি গালিবাফ।
Sponsored

আজ সকালে হরমুজ পেরোতে সফল হয়নি চারটি ভারতীয় এবং দু'টি গ্রিক ট্যাঙ্কার। Sanmar Herald, Desh Garima, Desh Vaibhav, Desh Vibhor—এই চারটি জাহাজ দুবাই থেকে হরমুজের দিকে যাচ্ছিল। কিন্তু মুখ ঘুরিয়ে ফিরে যেতে দেখা গিয়েছে তাদের। ইরানের কাসিম দ্বীপের কাছে একাধিক জাহাজ চোখে পড়েছে। যে দু'টি গ্রিক জাহাজ আটকে গিয়েছে, সেগুলির নাম, Nissos Keros, Minerva Evropi, ওই দু'টি জাহাজে ৮৩ লক্ষ ব্যারেল তেল রয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







