বিধানসভা ভোটে বাংলার শাসকদলের রণকৌশল কী? মঙ্গলবার, দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের জবাবে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee) বলেন, "আমি রাজনৈতিক জ্যোতিষী নই। তবে আমার মনে হয় আরও বেশি আসনে জিতব।"
Sponsored

অপরিকল্পিত এসআইআর-এর বিরোধিতায় গত তিনদিন ধরে দিল্লি কাপাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। এসআইআর আতঙ্কে প্রাণ হারানো পরিবারের সদস্যদের নিয়ে কমিশনের সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে সোমবার জাতীয় নির্বাচন জ্ঞানেশ কুমারের বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছেন মমতা। তাঁর অভিযোগ, এসআইআর দিয়ে বাংলাকে টার্গেট করার প্রচেষ্টা ব্যর্থ হবে বিজেপির। বাংলার মানুষকে অন্যায়ভাবে হেনস্থা মুখের উপরে জবাব দেবেন তিনি।
Sponsored

মঙ্গলবার দিল্লির চাণক্যপুরী বঙ্গভবন থেকে ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে আরও একবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল নেত্রী। ৯০ জন BLO এবং SIR আতঙ্কে মৃতদের পরিবারকে নিয়ে এদিন বাংলা জয়ের ডাক দিলেন শুধু নয়। অত্যাচারিত মানুষগুলির দাবি কমিশনের বিরুদ্ধে FIR করা হোক। সাংবাদিক বৈঠকে মমতা বলেন, "আমরা এক ইঞ্চি জমি ছাড়ব না। শেষ পর্যন্ত লড়াই করে যাব। নাম বাদ গেলে প্রভাব তো পড়বেই। তবে তা নিয়ে লড়াই হবে। আমাদের কী রণকৌশল হবে, তা পরে জানানো হবে। বাংলাকে আলাদা করে টার্গেট করা হচ্ছে।"
Sponsored

মমতার অভিযোগ, "বাংলা বললেই বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে তৃণমূলের (TMC) তথ্যচুরি করছে। দলীয় নেতাদের জেলে ভরে দিচ্ছে।" তৃণমূল সভানেত্রীর কথায়, "আমরা এখন সব দরজায় কড়া নাড়ছি। সংবাদমাধ্যমও গণতন্ত্রের একটা স্তম্ভ। এসআইআরে আক্রান্তদের নিয়ে এসেছি। আপনারাই দেখুন তাঁদের অবস্থা।"
Sponsored

তখনই এক সাংবাদিক মমতাকে প্রশ্ন করেন, বিধানসভা ভোটে বাংলার শাসকদলের রণকৌশল কী? কটা আসন আসবে ঝুলিতে। প্রশ্নের জবাবে তৃণমূল (TMC) সুপ্রিমো বলেন, "আমি রাজনৈতিক জ্যোতিষী নই। তবে আমার মনে হয় আরও বেশি আসনে জিতব।" এর পরেই মমতার সহাস্য উত্তর, "ভোটে জিতে দিল্লি আসব। তখন আপনাদের ভাল মিষ্টি খাওয়াব।" থেমে মমতা বলেন, "দিল্লির লাড্ডু নয়।"
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







