বাংলা (West Bengal) দখলের সবরকম প্রচেষ্টায় এবার বাংলার পুলিশ-প্রশাসনের আধিকারিক বদল করে ভোট বাক্স ভরানোর চেষ্টায় বিজেপি (BJP)। একদিকে বাংলার প্রশাসনিক পদ থেকে রাজ্যকে সুষ্ঠুভাবে চালাতে সক্ষম আধিকারিকদের সরিয়ে একদিকে রাজ্যকে পঙ্গু করার চেষ্টা। অন্যদিকে সেই জায়গায় বসানো হচ্ছে বিজেপি রাজ্যের একের পর এক দাগী আধিকারিকদের। সেই দুর্নীতির প্রতিস্থাপনের পর্দাফাঁসের তৃতীয় পর্বে আরও এক আধিকারিকের পরিচয় তুলে ধরল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC), যেখানে স্পষ্ট বাংলায় জরুরি অবস্থা জারি করে নির্বাচনের ফায়দা তোলার চেষ্টা চালাচ্ছে বিজেপি। এবার প্রকাশ্যে উত্তর দিনাজপুরের জেলাশাসকের বিজেপি-যোগ।
কমিশন-বিজেপি আঁতাঁতে আরও এক 'পক্ষপাতদুষ্ট' আধিকারিক! ফাঁস করল তৃণমূল
Sponsored

রবিবার নতুন করে রাজ্যের বিরাট সংখ্য়ায় প্রশাসনিক আধিকারিক পদে বদল হয়। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ও তৌসিফ রহমান এক্সপোজ সিরিজ ৩-এ উত্তর দিনাজপুরের জেলাশাসক বিবেক কুমারের পারিবারিক পরিচয় তথ্য সহ প্রকাশ করেন। বিবেক কুমারকে নিয়ে কুণাল বলেন, উত্তর দিনাজপুরের জেলাশাসক বিবেক কুমারকে বসিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। তাঁর বাবা বীরেন্দ্র কুমার সিং নবীননগরের প্রাক্তন জেডিইউ বিধায়ক ও ঔরঙ্গাবাদের প্রাক্তন সাংসদ। যাঁরা এনডিএ জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক দল। আরও পড়ুন: তালসারিতে শুটিংয়ে মর্মান্তিক ঘটনা! প্রয়াত রাহুল অরুণোদয়
Sponsored

এর আগে নির্বাচন কমিশনের বদলি করা পুলিশ পর্যবেক্ষক ও পর্যবেক্ষদের আসল চেহারা কী এর আগে একাধিক পর্দাফাঁস সিরিজে তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। তার মধ্যে ছিল মালদহের চারটি বিধানসভার পুলিশ পর্যবেক্ষক জয়ন্ত কান্ত, বনগাঁ দক্ষিণের সাধারণ পর্যবেক্ষক অজয় তাটে সারিয়র, গাজোলের সাধারণ পর্যবেক্ষক ধীরজ কুমার, মধ্যমগ্রামের পর্যবেক্ষক অরিন্দম ডাকুয়া, বালিগঞ্জের পর্যবেক্ষক গন্ধম চন্দ্রদুর। আর এবার সম্পূর্ণ ছবি তথ্য তুলে ধরে পর্যবেক্ষক নিয়োগে কমিশনের সক্রিয় এনডিএ যোগের প্রমাণ দিল তৃণমূল।
Sponsored

কুণাল ও তৌসিফ জোরের সঙ্গে বলেন, কিন্তু বিজেপি জানে না, এভাবে বাংলা দখল সম্ভব নয়। কারণ, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। বাংলার মানুষের মন থেকে তাঁকে সরানো যাবে না। তাই ৪ মে-র পর আড়াইশোরও বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিজেপির সব চক্রান্ত উড়িয়ে আবার জিতবে বাংলা ও বাংলার মানুষ।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







