ট্রেনে উঠে হাজারো সমস্যার সম্মুখিন যে সাধারণ যাত্রীরা তাঁদের জন্য কিছুটা স্বস্তি দিল আদালত। রেলের যে চরম অব্যবস্থার প্রতিবাদ বহু মানুষ করে উঠতে পারেন না, তাঁদের রেলের বিরুদ্ধে মুখ খোলার পথ করে দিতে পারে আদালতের এই রায়। ন্যায্য টিকিট (ticket) থাকা সত্ত্বেও নিজেদের আসনে বসতে না পারা যাত্রীদের (passenger) দেওয়ার জন্য ২০ হাজার টাকা জরিমানা (compensation) করা হল ভারতীয় রেলকে (Indian Railway)।
Sponsored

এলটিটি পাটনা এক্সপ্রেসে বিন্ধ্যাচল থেকে আরা যাওয়ার জন্য ট্রেনে ওঠেন চার যাত্রী। বি-ফোর কোচে তাঁদের নির্দিষ্ট আসন ছিল। কিন্তু ট্রেনে উঠে তাঁরা দেখেন সেখানে অন্য যাত্রীরা তাঁদের আসন দখল করে রয়েছে। রেলের সঙ্গে বিভিন্ন মাধ্যমে তাঁরা যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু রেলের তরফ থেকে কোনও সহযোগিতা পাননি। শেষ পর্যন্ত তাঁদের পুরো যাত্রাপথ দাঁড়িয়ে যেতে হয়।
Sponsored

এরপরই তাঁরা ক্রেতা সুরক্ষা আদালতের (consumer court) দ্বারস্থ হন। ভোজপুর ক্রেতা সুরক্ষা আদালতের পর্যবেক্ষণ, এই ঘটনায় অভিযোগকারী ও তাঁর সঙ্গে থাকা তিনজন ব্যক্তি শারীরিক, মানসিক ও আর্থিকভাবে হেনস্থার শিকার হয়েছেন। এবং এই ঘটনায় পরিষেবায় চূড়ান্ত ঘাটতি প্রমাণিত হয়েছে।
Sponsored

Sponsored

পর্যেবক্ষণের পাশাপাশি রেল দফতরকে শাস্তির নিদানও দিয়েছে আদালত। প্রাথমিকভাবে টিকিটের ১,৮৭৬.৮০ টাকা ৮ শতাংশ বার্ষিক সুদের হারে ফেরৎ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। হেনস্থা করার জন্য ২০ হাজার টাকা জরিমানা (compensation) করা হয়েছে। সেই সঙ্গে মামলা করতে আসার খরচ হিসাবেও ১৫ হাজার টাকা রেলের পকেট থেকেই দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ছয় মাসের মধ্যে এই সব টাকা দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ক্রেতা সুরক্ষা আদালত।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







