- • একবালপুর ক্রসিং থেকে গাড়িগুলিকে স্ট্র্যান্ড রোড এবং দক্ষিণমুখী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হতে পারে।
- • ডায়মন্ড হারবার রোডের উত্তরমুখী যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে।
- • রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড, প্রিন্স আনোয়ার শাহ রোডেও ট্রাফিক নিয়ন্ত্রিত হবে।
- • ঠাকুরপুকুর থানা থেকে ঠাকুরপুকুর বাজারের মধ্যেকার রাস্তাতে যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে।
২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে রয়েছে কলকাতাও। ব্যস্ততম এই শহরে মঙ্গলবার অর্থাৎ ভোটের আগের দিন থেকেই যান নিয়ন্ত্রণ শুরু হয়ে যাবে। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে ৪ মে ২০২৬ (সোমবার) ভোট গণনার দিনেও মহানগরীর একাধিক রাস্তা দিয়ে গাড়ি চলাচল করবে না। তাই বিকল্প রুট না জানলে রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়তে হতে পারে সাধারণ মানুষকে। পার্কিংয়ের ক্ষেত্রেও বেশ কিছু বিধিনিষেধ থাকবে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার থেকেই কলকাতায় যান চলাচল (Kolkata Traffic Police) নিয়ন্ত্রণ করবে পুলিশ। ২৮ এপ্রিল ও ২৯ এপ্রিল ভোর ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত আলিপুর জর্জ কোর্ট থেকে আলিপুর রোড ক্রসিং পর্যন্ত পশ্চিমমুখী রাস্তা বন্ধ থাকবে। বিকল্প হিসেবে গাড়িগুলোকে উত্তর ও দক্ষিণমুখী আলিপুর রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। কসবার অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)ও গীতাঞ্জলি স্টেডিয়ামের পিছনের রাস্তা দিয়ে একমুখী যান চলাচল হবে। অকল্যান্ড রোড ও লর্ড সিনহা রোডও পুরোপুরি বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাজরা ক্রসিংয়ের (Hazra Crossing) পশ্চিমমুখী গাড়িগুলিকেও উত্তর ও দক্ষিণ দিকে ঘুরিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে কলকাতা পুলিশ (KP)।
ভোট গণনার দিন (৪ মে) সকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত একাধিক রাস্তার যান করা হবে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







