টলিউড পরিচালক সুজিত গুহর (Sujit Guha) অসুস্থতার খবর নতুন নয়। কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু আর্থিক স্বচ্ছলতা না থাকায় চিকিৎসার খরচ বহন করতে সমস্যা হচ্ছিল। তাই এবার পাশে দাঁড়ালো টলিউডের পরিচালক সংগঠন (Tollywood Directors Association) । ইতিমধ্যেই নবনির্বাচিত চার সেলিব্রেটি বিধায়কের (Celeb MLA's) কাছ থেকেও অর্থ সাহায্য চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
অসুস্থ সুজিতের চিকিৎসায় সেলিব্রেটি বিধায়কদের কাছে অর্থ সাহায্য দাবি!
Sponsored

বাণিজ্যিক বাংলা সিনেমাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেওয়ার নেপথ্যে সুজিতের ভূমিকা অনস্বীকার্য। আটের দশকে টলিউডকে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি।দীর্ঘ কর্মজীবনে রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, থেকে জিৎ, হিরণ, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিকের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন। কিন্তু সম্প্রতি প্রবীণ পরিচালকের শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছে যে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। উদ্বেগ বেড়েছে স্টুডিও পাড়ার।বর্তমানে তাঁর চিকিৎসা এবং পরিচর্যার জন্য প্রচুর টাকার প্রয়োজন।এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছে টলিউডের পরিচালক সংগঠন। সংস্থার সদস্যদের কাছ থেকে সাহায্য চাওয়া হয়েছে। পাশাপাশি পরিচালক অর্কদীপ নাথ সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে সুজিত গুহর চিকিৎসার জন্য টলিপাড়ার নবনির্বাচিত চার বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, হিরণ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







