কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও নির্বাচিত সদস্য হিসাবে তৃণমূলের মেয়র পারিষদরা যেন তাঁদের পরিষেবা দেওয়ার কাজ চালিয়ে যান, নির্দেশ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সেইসঙ্গে পারিষদদের (councilor) বৈঠক ডাকারও নির্দেশ দিলেন তিনি।
Sponsored

মঙ্গলবার দলের আরও এক শ্রেণির সঙ্গে বৈঠকে বসলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কলকাতা পুরসভার মেয়র ও কয়েকজন পারিষদের সঙ্গে একান্তে কথা বলেন নেত্রী। বৈঠকে তিনি মেয়র ফিরহাদ হাকিমসহ (Firhad Hakim) সকলকে স্পষ্ট জানিয়ে দেন, অবিলম্বে মেয়র পরিষদদের বৈঠক ডাকতে হবে।
Sponsored

Sponsored

পুর বোর্ড ধরে রেখে পরিষেবা চালিয়ে যাওয়ার উপর আরও একবার জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উঠে এল পুর কমিশনারের অসহযোগিতার অভিযোগের কথাও। সেইসঙ্গে নেত্রী তিনি সকলকে বলেছেন, যতরকম ভাবেই অসহযোগিতা হোক, তোমরা নির্বাচিত প্রতিনিধি। তোমরা তোমাদের মতো করে মানুষকে পরিষেবা দিয়ে যাও, ছ’মাস তোমাদের হাতে আছে। এই ছ’মাস কোনও কাজে ফাঁকি দিও না। বেসিক যা যা পরিষেবা জল, রাস্তা, আলো— এ নিয়ে কোথাও যেন কোনও খামতি না থাকে। বৈঠকে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim), চেয়ারপার্সন মালা রায়-সহ (Mala Roy) ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়, স্বপন সমাদ্দার প্রমুখ।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







