কলকাতা ৩৫°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্যগুরুত্বপূর্ণ

আমরা ফিরে আসব: বিজেপির বুলডোজার রাজনীতির প্রতিবাদে সরব মমতা

আমরা ফিরে আসব: বিজেপির বুলডোজার রাজনীতির প্রতিবাদে সরব মমতা

বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি, বিশেষত তৃণমূল কংগ্রেসের উপর ক্রমাগত হামলার ঘটনা নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে সাধারণ মানুষের উপর বুলডোজার (bulldozer) চালানোয় কলকাতা থেকে জেলা শহরগুলি জেরবার। এবার শাসকদল বিজেপির সেই হামলার প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একদিকে শাসকদল বিজেপিকে সাধারণ মানুষের উপর বুলডোজার চালানো নিয়ে সতর্ক করলেন তিনি। অন্যদিকে, সাধারণ মানুষকে আশ্বস্ত করলেন তৃণমূলের ক্ষমতায় ফেরা নিয়ে।

Sponsored

Sranchi In Article

বিধানসভা নির্বাচনের আগে যে বার্তা বিজেপির দিল্লি ও বিজেপি শাসিত রাজ্যগুলির নেতারা দিয়েছিলেন, সেই সব আশঙ্কাকে সত্যি করেছে রাজ্যের শাসকদল। তার প্রথম উদাহরণ শহরে শহরে বুলডোজার চালানো। রাজ্যের শাসক দলের সেই নীতিকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এরা বাংলার সংস্কৃতি জানে না। তাই ক্ষমতায় এসেই বুলডোজার চালিয়ে মানুষের বাড়ি ভেঙে দিচ্ছে। হকারদের জীবন জীবিকা কেড়ে নিচ্ছে। গরীব অসহায় মানুষ না খেতে পেয়ে রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে। এদিন তিনি কলকাতার পাশাপাশি হাওড়া, দুর্গাপুরেরও উদাহরণ তুলে ধরেন।

Sponsored

Merlin In Article

কলকাতায় যেভাবে বেআইনি নির্মাণের নামে মানুষের বসতবাড়ি ভাঙার খেলা শুরু করেছে বিজেপি, তার স্বরূপ এদিন তুলে ধরেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, এমনকি কর্পোরেশনের (Kolkata Municipal Corporation) নামে মেয়র জানে না। পুরসভার চেয়ারম্যান জানে না। আধিকারিকরা নির্দেশ দিচ্ছে। কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিচ্ছেন না, যদি কেউ বেআইনি হন। তাঁকে তো সুযোগ দেওয়া উচিত, যে শুনানিতে আসুন। কোথায় বেআইনি হয়েছে তাঁকে জানান। শুনানিতে যদি দেখেন ছোট-খাটো বিচ্যুতি সেখানেও আইনের পথ রয়েছে। জরিমানা করতে পারেন। কিন্তু সেটা না করে আপনারা কী করছেন? গায়ের জোরে। মানুষ কত কষ্ট করে একটা আশ্রয় তৈরি করে।

Sponsored

Camelia In Article

যেভাবে বিজেপি বাংলার মানুষের উপর অত্যাচারের পথে হাঁটা শুরু করেছে ক্ষমতায় আসার ১৫ দিনের মধ্যে তাতে বাংলার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিজেপিকে উৎখাত করলে তবে সাধারণ মানুষ আশ্বস্ত হবেন, তা নিশ্চিত করেই হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি মনে করিয়ে দেন, মনে রাখবেন আমরা ফিরে আসব। এবং আপনারা যথাযথ উত্তর পাবেন। তার জন্য তৈরি থাকুন।

Sponsored

Techno India In Article

আরও পড়ুন : বে-আইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে কলকাতায় একাধিক জায়গাতে বুলডোজার অভিযান

Sponsored

Shyam Sundar In Article

সেই সঙ্গে সাধারণ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, আর বাংলার মানুষকে আমি হাত জোড় করে বলব দয়া করে ভয় পাবেন না। কিছু মানুষ আসে রঙ বদলায় বহুরূপীর মতো। যারা বেনোজলে আসে তারা বেনোজলে ভেসে যায়। এরা গেলে বরঞ্চ দলের ভালো হয়। এদের টার্গেট করে বিজেপিই ঢুকিয়েছিল। আবার তারা আসল জায়গায় ফিরে গিয়েছে।

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →