কলকাতা ৩৫°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্যগুরুত্বপূর্ণ

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক শীর্ষ পদে যেমন বদল আনা হল, তেমনই তৈরি হল নতুন পদও। শুক্রবার কালীঘাটে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে যে শীর্ষ স্তরের বৈঠক ডাকা হয়, সেখানেই নতুন কমিটির ঘোষণা করা হয়। সেই সঙ্গে রাজ্য বিধানসভায় পরিষদীয় দলনেতা (LoP) নিয়ে যে দ্বিচারিতা তৈরি হয়েছে, এবার তা নিয়ে আদালতে (High Court) যাচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC), সেই সিদ্ধান্তও শুক্রবারের বৈঠকে নেওয়া হল।

Sponsored

Sranchi In Article

শুক্রবারের বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁকে সাহায্য করবেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন। সুব্রত বক্সি জাতীয় কর্মসমিতিতে আছেন, তিনি সহ-সভাপতি হিসেবে কাজ করবেন। সঙ্গে আরও দু-চারজনকে নেওয়া হয়েছে। আগেই সমস্ত কমিটি ভেঙে দেওয়া হয়েছে রাজ্যের। নতুন রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য। সহ-সভাপতি নয়না বন্দ্যোপাধ্যায়, স্বাতী খন্দকার, সাজদা আহমেদ ও মমতাবালা ঠাকুর। রাজ্যের মুখপাত্র চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র ও কুণাল ঘোষ। কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। রাজ্যের মুখপাত্র হলেন কুণাল ঘোষ। ফ্রন্টাল অর্গানাইজেশনে যুব সভাপতি সায়নী ঘোষ। ছাত্র সংগঠনের নতুন মুখ প্রিয়াঙ্কা অধিকারী। শ্রমিক সংগঠনের দায়িত্ব সামলাবেন মলয় ঘটক। মহিলা সেল দেখবেন মালা রায়। আলাদা করে হকার সংগঠন সামলাবেন মদন মিত্র। লিগ্যাল সেলের দায়িত্ব পেয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। এসসি ও এসটি সেলের দায়িত্বে বীরবাহা হাঁসদা। খেতমজুর সংগঠন দেখবেন পূর্ণেন্দু বসু। চাষিদের বিষয়টি দেখবেন বেচারাম মান্না। এভাবে আরও কিছু রদবদল করা হয়েছে।

Sponsored

Merlin In Article

বরাবর যেভাবে তৃণমূল কংগ্রেসে মহিলাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, নতুন কমিটিতেও তার ব্যতিক্রম হয়নি। মূল কমিটিগুলির পাশাপাশি আনুসঙ্গিক কমিটিগুলিতেও মহিলা সদস্যদের গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। এক্সিকিউটিভ কমিটিতে রয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিক, ডাঃ রানা চ্যাটার্জি, বিদেশ বসু, তৃণাঙ্কুর ভট্টাচার্য, জয়া দত্ত, তাপস চট্টোপাধ্যায়, বসুন্ধরা গোস্বামী ও গৌতম দেব। রাজ্যের সাধারণ সম্পাদক করা হয়েছে বাবর আলি, পুলক রায়, অসীমা পাত্র, অরূপ বিশ্বাস ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে।

Sponsored

Camelia In Article

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এদিনের বৈঠকে যাঁরা এসেছেন তাঁরা বাদ দিয়েও ভার্চুয়ালি কয়েকজন যোগ দিয়েছেন। যে ক’জন আসতে পারেননি তাঁরা নেত্রীকে জানিয়েছেন কেন তাঁরা আসতে পারছেন না। এখনও তৃণমূলের প্রচুর নেতা-কর্মী ঘর ছাড়া রয়েছেন, গ্রেফতার হচ্ছেন, তাঁদের পাশে থাকা, আইনি সহায়তা দেওয়া—এসব নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। মেয়র পদে ইস্তফা দেওয়ার পর কলকাতা কর্পোরেশন থেকে সরাসরি কালীঘাটের বৈঠকে ঢোকেন ফিরহাদ হাকিম। উল্লেখ্য, বেশ কিছু সাংসদ এবং বিধায়ক ফোনে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন যে তাঁরা দলের সিদ্ধান্তের সঙ্গেই পথ চলবেন।

Sponsored

Techno India In Article

আরও পড়ুন : ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

Sponsored

Shyam Sundar In Article

সেই সঙ্গে এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়, বিধানসভার পরিষদীয় ইস্যুতে এবার আদালতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আগামী সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এ-বিষয়ে মামলা দায়ের করা হবে। যেভাবে দল বহিষ্কার করার পরেও দলের বিধায়কদের সমর্থনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন, তা বেআইনি। যে বিধায়কের কোনও দল নেই, তাঁকে বিরোধী দলনেতা নির্বাচিত করার বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েই বিচার দাবি করবে তৃণমূল কংগ্রেস।

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →