ভোটার তালিকা প্রকাশের পরে অ্যাডজুডিকেশনের আওতায় থাকা ভোটারদের নাম আর পূর্ণাঙ্গ তালিকায় উঠবে কি না, বাংলার ন্যায্য ভোটাররা তালিকায় আদৌ জায়গা পাবেন কি না, তা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষা করতে হয়েছে। অথচ বিভিন্ন সূত্রে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পরে ফর্ম-৬ (Form-6) দিয়ে ভোটার তালিকায় নতুন নাম তোলার তথ্য প্রকাশ্যে এসেছে। এবার সেই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ তৃণমূল সাংসদ আইনজীবী মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy)। মামলা দায়েরের নির্দেশ আদালতের।
Sponsored

সোমবার বাংলার এসআইআর (SIR) মামলার শুনানি চলাকালীন আইনজীবী মেনকা গুরুস্বামী উল্লেখ করেন, পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে নতুন করে তালিকায় নাম ঢুকেছে। সেটা ফর্ম-৬ (Form-6) জমা দেওয়ার মাধ্যমে ঢুকেছে, এমনটা খবরে প্রকাশিত হয়েছে। সেই তথ্যই মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy) সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরেন। তিনি তুলে ধরেন, সুপ্রিম কোর্টের নির্দেশে কোথাও এই প্রক্রিয়ায় নাম তোলার উল্লেখ নেই।
Sponsored

আরও পড়ুন : রাতারাতি গ্রেফতার ১৩৫ জন ‘দাগি অপরাধী’
Sponsored

যদিও এই শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত (CJI Surya Kant) জানান, আদালতের পক্ষে এভাবে খুঁজে দেখা সম্ভব নয়। এই বিষয়টি এভাবে শোনা সম্ভব নয়। এনিয়ে আলাদা পিটিশন ফাইল করার নির্দেশ দেন তিনি। যদিও মেনকা গুরুস্বামী জানান, সংবাদপত্রের খবর ছাড়া এই বিষয়ে আলাদা তথ্য নেই তাঁর কাছে। সেক্ষেত্রে ২৩ এপ্রিল ভোটের আগে আদৌ এই মামলার শুনানি সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে গেল।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







