একদিকে যখন বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পরে টালমাটাল টালিগঞ্জের স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) সিনেমাপাড়ার পদ, তখন তাঁর ব্যক্তিগত জীবনেও পালাবদলের ইঙ্গিত। স্ত্রী কাউন্সিলর জুঁই বিশ্বাসের (Juin Biswas) সঙ্গে এবার আইনি পথে বিচ্ছেদ (separation) সময়ের অপেক্ষা, জানাচ্ছেন স্ত্রী নিজেই। তবে দুই মেয়ের কথা ভেবেই বিষয়টি নিয়ে গোপণীয়তা রক্ষা করছেন দম্পতি।
Sponsored

করোনা পরিস্থিতিতে ২০১৯ সালেই প্রায় আলাদা হওয়ার পথে ছিলেন স্বরূপ বিশ্বাস ও স্ত্রী জুঁই বিশ্বাস। অতিমারী পরিস্থিতি শেষেই ২০২৫ সালে বাড়ি বদলও করে ফেলেন জুঁই। সেই থেকেই স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন ধরলেও দুই মেয়েকে আগলে রাখার কাজ ছিল জারি। গত বছরও দুর্গাপুজো বা লিওনেল মেসির অনুষ্ঠানে (Messi chaos) প্রথম সারিতে দেখা গিয়েছিল স্বরূপ বিশ্বাসের দুই মেয়েকে, বাবার সঙ্গে।
Sponsored

সেই জায়গা থেকেই সম্পর্কের ইতি টানার বিষয়টি গোপণ রাখায় বিশ্বাসী জুঁই বিশ্বাস। তিনি জানান, আমাদের দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে এখন টিনএজের দিকে যাচ্ছে। এই সময়ে আমি ওদের মেন্টাল হেলথকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।
Sponsored

Sponsored

জানা গিয়েছে, স্বরূপ ও জুঁই দুজনেই পারস্পরিক বনিবনার ভিত্তিতে মিউচুয়াল সেপারেশনের (mutual separation) পথে যাচ্ছেন। সেক্ষেত্রে প্রভাবশালী পরিবারে থাকলেও যে বিচ্ছেদে কোনও প্রভাব পড়ছে না, স্পষ্ট জানান জুঁই। এমনকি স্বরূপের বর্তমান সময়ের টলিউডের সমস্যা নিয়েও খবর রাখেন না বলে দাবি জুঁই-এর। আপাতত বিচ্ছেদ প্রক্রিয়া দ্রুত হোক, কাম্য জুঁই বিশ্বাসের।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







