বাংলায় ভোট প্রচারে এসে কখনও ঝালমুড়ি খাচ্ছেন তো কখনও গঙ্গাভ্রমণে ব্যস্ত দেশের প্রধানমন্ত্রী। বাংলার পদ্ম নেতাদের উপর ভরসা করতে না পেরে যেভাবে দিল্লি ছেড়ে নরেন্দ্র মোদি (Narendra Modi) বাংলা এসে থাকছেন তাতে এবার তাঁকে মা ক্যান্টিনে খাওয়ার আমন্ত্রণ জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। বিধানসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি (jhalmuri) নাটক দেখেছে বাঙালি। মোদির পকেটে ১০ টাকা থাকা নিয়ে কটাক্ষ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার কুণাল মোদির বাজেট একটু কমিয়ে মাত্র ৫ টাকাতে পেট ভরে খাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ (invite) জানালেন। সঙ্গে কেউ থাকলে দশ টাকা খরচ করে দুজনেই খেতে পারবেন বলেও মন্তব্য করেছেন জোড়াফুলের বেলেঘাটার প্রার্থী।
Sponsored

তৃণমূল সরকারের আমলে তৈরি হওয়া ঝকঝকে রাস্তা দিয়ে সুসজ্জিত গাড়িতে রোড শো করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দে করছেন অমিত শাহ। ভারতের প্রধানমন্ত্রী যে দোকানে ঝালমুড়ি খাচ্ছেন সেটিও মুখ্যমন্ত্রী তৈরি করে দিয়েছেন। বিক্রেতা আবার বিহারের বাসিন্দা। বাংলায় সুন্দর করে ব্যবসা করছেন কোথাও কোনও সমস্যা নেই। এমনকি ভোরবেলা ফটোসেশনের জন্য যে গঙ্গা বক্ষে ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী সেই নদীর পাড় সৌন্দর্যায়নেও একমাত্র ভূমিকা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। তা এত কিছুই যখন করছেন এবার না হয় মোদি, মমতার মা ক্যান্টিনে খাওয়া দাওয়াটাও সেরে নিলেন। মুখ্যমন্ত্রীর এই প্রকল্পে মাত্র পাঁচ টাকার বিনিময়ে পেট ভরে ভাত -ডাল -ডিম খেতে পারেন সাধারণ মানুষ। শনিবার সাংবাদিক বৈঠকে নরেন্দ্র মোদিকে হালকা খোঁচা দিয়ে কুণাল বলেন, "প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি এই যে ঘোরাঘুরি করছেন এরমধ্যে একদিন মা ক্যান্টিনে খেয়ে যান। ৫ টাকার কয়েন বা নোট রাখবেন আর সঙ্গে যদি কেউ থাকে তাহলে ১০ টাকায় দুটো পেয়ে যাবেন। দুপুর বেলা ভাত ডাল তরকারি খেয়ে যান আপনাকে ইনভাইট (invite) করছি। আপনি ভেজ খাবেন, ডিম না হয় নিলেন না। আপনি তো আগে থেকে সব সময় শিখিয়ে পড়িয়ে রাখেন, তো যাই হোক ৫ টাকা নিজের সঙ্গে রাখবেন তাহলে মা ক্যান্টিনে খেতে পারবেন।"
Sponsored

আরও পড়ুন : প্রথম দফার ভোটে তৃণমূলের চতুর্মুখী লাভ, দাবি কুণালের; বাংলার দেখানো পথেই দেশে পরিবর্তন, আশাবাদী ললিতেশ
Sponsored

এদিন রাহুল গান্ধীর তৃণমূল বিরোধী মন্তব্যেরও জবাব দিয়েছেন কুণাল। তিনি বলেন কংগ্রেসের সুযোগ ছিল মহারাষ্ট্র ,হরিয়ানা, দিল্লিতে বিজেপিকে পরাজিত করার। সেটা কংগ্রেস করতে পারিনি। কংগ্রেস ব্যর্থ হয়েছে । নিজেদের জায়গা কংগ্রেস ফেল করছে এখানে তৃণমূলের ভোট কাটতে আসছে। গোটা দেশ দেখবে কীভাবে বাংলার মানুষ বাংলার মাটি থেকে বিজেপিকে উৎখাত করে দেয়।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







