নতুন বছরের শুরুর সঙ্গেই নতুন সূচনা বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের। মধ্যরাতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের (Foundation Day) মধ্যে দিয়ে নতুন শপথ তৃণমূল নেতা-কর্মীদের। তবে এবছর বিষয়টা অনেকটাই আলাদা। আসন্ন বিধানসভা নির্বাচনের (assembly election) প্রস্তুতি শাসকদলের। আর এই ১ জানুয়ারি থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশে দুই পথে নির্বাচনের প্রস্তুতিতে তৃণমূল নেতা কর্মীরা।
Sponsored

এসআইআর প্রক্রিয়ার সঙ্গেই ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, বারবার নেতা কর্মীদের স্মরণ করিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো বুথস্তরের কর্মীদের থেকে সাংসদস্তর পর্যন্ত দায়িত্ব ভাগ করে দিয়ে নির্বাচনের কাজে নামার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের শুরুতেই সেই নির্দেশ অনুযায়ী মূলত দুই ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে ভোটের ময়দানে নামছেন তৃণমূল কর্মীরা।
Sponsored

Sponsored

১ জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে (Foundation Day) রাজ্যের সর্বত্র নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সেখান থেকেই দলের উচ্চস্তর থেকে তৃণমূলস্তর পর্যন্ত পৌঁছে যাবে দলনেত্রীর নির্দেশ। মূলত দুই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত, রাজ্যের মানুষের কাছে প্রচার করতে হবে উন্নয়নের প্রকল্পগুলি। যাতে সাধারণ মানুষ বেছে নিতে পারেন তাঁদের প্রয়োজনীয় প্রকল্প। দ্বিতীয়ত, রাজ্য সরকার যে উন্নয়নমূলক প্রকল্পগুলি জারি রেখেছে তার সুবিধা পৌঁছে দিতে হবে সব স্তরের সাধারণ মানুষের মধ্যে। তার জন্য ব্যাপক জনসংযোগের পথে যেতে হবে নেতা কর্মীদের।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







