নির্বাচন হয়ে গিয়েছে ৯ এপ্রিল। অথচ বিরোধী রাজ্য কেরালমের ভোট পরিসংখ্যান এখনও কমিশনের ওয়েবসাইটে আপলোড হয়নি। চলতি বিধানসভা নির্বাচন পর্যায়ে যে যে বিধিভঙ্গ জাতীয় নির্বাচন কমিশন করছে, সেই তালিকায় নতুন সংযোজন এই কেরালমের নির্বাচনের (Keralam assembly election) তথ্য অপ্রকাশ। তা নিয়ে ফের একবার কমিশনের (ECI) নিরপেক্ষতার প্রশ্ন তুলে বৃহস্পতিবার নির্বাচন কমিশন দফতরে তৃণমূল প্রতিনিধিদল (TMC delegation)।
কেরালমের ভোট পরিসংখ্যান কোথায়: নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনে তৃণমূল
Sponsored

তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে শশী পাঁজা, অরূপ বিশ্বাস, নাদিমুল হক, সুদর্শনা মুখোপাধ্যায় বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করেন। পরে মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) জানান, কেরালমের (Keralam) ভোটের পরিসংখ্যান এখনও ওয়েবসাইটে আপলোড হয়নি, যা স্বাভাবিক নয়। এই ধরনের পরিস্থিতি বাংলায়ও তৈরি হতে পারে কি না, তা নিয়েই উদ্বিগ্ন তাঁরা।
Sponsored

Sponsored

মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) আরও সরব হয়ে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, অতীতের কিছু ঘটনা তাঁদের আতঙ্কিত করেছে। নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বতন্ত্র ও নিরপেক্ষ ভূমিকা বজায় রাখার আহ্বান জানান তিনি। অরূপের কথায়, মাঝরাতে ভোট হওয়ার মতো ঘটনাও অতীতে দেখা গিয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই ইভিএমের কার্যকারিতা থেকে শুরু করে পুরো নির্বাচনী প্রক্রিয়াই যাতে নিরপেক্ষভাবে পরিচালিত হয়, তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি, অন্ধ্রপ্রদেশ বা কেরালমের মতো পরিস্থিতি বাংলায় যাতে না হয়, সে দিকেও কমিশনকে নজর দিতে হবে বলে মন্তব্য করেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







