গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar) ওরফে মেজোকে। তাঁর বিরুদ্ধে উঠেছে তোলাবাজির অভিযোগ। অভিযোগ, স্থানীয় এক মহিলার বাড়িতে জোর করে ভাড়াটে ঢুকিয়েছেন শান্তনু। পরে বিবাদ মেটাতে সালিশি সভা ডাকা হয়েছিল। তাতেও শান্তনু জড়িত বলেই অভিযোগ। এর পরেই পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। সেখানে পুলিশের পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই ভিত্তিতেই মঙ্গলবার শান্তনুকে গ্রেফতার করে পুলিশ। আরও পড়ুন: ২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর
জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার
Sponsored

বুধবারই শান্তনুকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ। স্থানীয়রা বলছেন, ভোটের আগেও এই তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে অশান্তি তৈরির অভিযোগ ছিল। ২০২৪ সালে বরাহনগর বিধানসভার উপনির্বাচনের দিন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকেও মারধরের অভিযোগ উঠেছিল শান্তনুর বিরুদ্ধে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







