তিলজলা শুটআউট (Tiljala Shootout) কাণ্ডে বড় সাফল্য পেল কলকাতা পুলিশ (Kolkata Police)। পুলিশি তৎপরতায় মঙ্গলবার গভীর রাতে কলকাতা থেকে গ্রেফতার হয়েছে দুই অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে এদিন অভিযান চালায় পুলিশ। অভিযুক্ত মহম্মদ সলমন ও তাঁর বাবা মহম্মদ আনওয়ার এই রাতেই কলকাতা থেকে পালানোর ছক কষছিলেন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র। ধৃতদের বুধবার শিয়ালদহ আদালতে পেশ করা হবে এবং তাঁদের হেফাজতে চেয়ে আবেদন করতে পারেন তদন্তকারীরা।
কলকাতা পুলিশের বড় সাফল্য! তিলজলা শুটআউটে একদিনের মধ্যে ধৃত বাবা-ছেলে
Sponsored

ঘটনার সূত্রপাত সোমবার বিকেলে। বেনিয়াপুকুর এলাকার এক দোকানে চুরির অভিযোগকে কেন্দ্র করে মহম্মদ নিয়াজ ওরফে রাজার বচসা বাধে। তখন অশান্তি থেমে গেলেও রাতে রাজার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। মধ্যরাতে রাজাকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালানো হয়। দু’টি গুলিই লাগে যুবকের পায়ে। নিয়াজের পরিবারের লোকেরা জানান, রাত একটার পর সলমন নিয়াজকে কথা বলার জন্য ডেকে পাঠায়। বাড়ি থেকে বাইরে বের হওয়ার পরই তাঁরা গুলির শব্দ পান। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তির পর অস্ত্রোপচার হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আক্রান্ত যুবক। সেই ঘটনাতেই অভিযুক্ত ছিলেন মহম্মদ সলমন ও তাঁর বাবা মহম্মদ আনওয়ার। অভিযুক্ত দুজনেই পুরানো বোমা মামলার অভিযুক্ত। সেই কেসেই এদিন গ্রেফতার করা হয়েছে তাঁদের। আরও পড়ুন: ভাঙড়ের রাসায়নিক বিস্ফোরণ: ৮ দিন পর হাসপাতালে মৃত্যু শিশুর
Sponsored

সোমবারের শুটআউটের ঘটনার পর গা ঢাকা দিয়েছিল দুই অভিযুক্ত। মঙ্গলবার গভীর রাতে তাঁদের কাছে গোপন সূত্রে খবর আসে,মঙ্গলবার রাতে শহর ছাড়ার পরিকল্পনা করেছে দুই অভিযুক্ত। তাঁরা তিলজলা ২ নম্বর রেল গেটের কাছে রয়েছে। সেই অনুযায়ী ভোর প্রায় ৩টে নাগাদ এলাকার একটি রিকশা স্ট্যান্ডে অভিযান চালায় পুলিশ। সেখানেই গ্রেফতার করা হয় বাবা-ছেলেকে। ধৃতদের আজ, বুধবার আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







