নতুন বছরের শুরুতেই মেসি ইভেন্টে (Messi Event) দর্শকদের টিকিটের দাম ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করল সিট। টিকিট বিক্রি করে ১৯ কোটি টাকা উঠেছে বলে জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। টিকিট বিক্রির সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য উঠে এসেছে।
Sponsored

টাকা ফেরতের জন্য আদালতের দ্বারস্থ হচ্ছে পুলিশ। শতদ্রুর অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যেই ২২ কোটি টাকা ফ্রিজ করেছে সিট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে কয়েকজন দর্শকের বয়ান রেকর্ড করা হয়েছে। প্রয়োজনে আরও অনেক দর্শকের বয়ান রেকর্ড করা হতে পারে।
Sponsored

মেসি ইভেন্টে (Messi Event) যে সংস্থা টিকিট বিক্রির দায়িত্ব ছিল তার সহ-সভাপতি জানিয়েছেন, তাদের সংস্থার সঙ্গে শতদ্রু দত্তর তিনটে শহরের চুক্তি হয়েছিল। কলকাতা, নয়াদিল্লি ও মুম্বই। তিনটে শহরের মোট যা অর্থ দেওয়ার কথা ছিল শতদ্রুকে, তার বেশিরভাগটাই দেওয়া হয়ে গিয়েছে। মাত্র ৮ কোটি টাকা এখনও বাকি আছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যদি সিট বলে বাকি টাকাও তিনি দিয়ে দেবেন কিন্তু বাকি টাকা শতদ্রু দত্তকে দিতে হবে।
Sponsored

সিটের তদন্তকারী অধিকারিকদের জিজ্ঞাসাবাদে শতদ্রু দত্ত তখন সিটকে 'প্রভাবশালীর চাপে'র কথা জানান। শতদ্রু দত্ত সিটকে জানান যে, প্রথমে দেড়শো জনের গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড করা হয়েছিল। কিন্তু পরে 'প্রভাবশালীর চাপে' এই সংখ্যা বাড়িয়ে তিনগুণ করতে হয়েছিল।আপাতত শতদ্রু দত্তের ৯ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে আছেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







