রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যখন দিল্লিতে, তখন সেখানেই আদালত বৈঠক করে তৃণমূল ব্লক গড়ে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন ২০ জন বিদ্রোহী সাংসদ। মুখ্য সচেতক হিসেবেই সোমবার কাকলি ঘোষ দস্তিদারই (Kakoli Ghosh Dastidar) সেই চিঠি জমা দিয়েছেন। এদিনের বৈঠকে কেন্দ্রীয় ভূপেন্দ্র যাদব ও রাজ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন। এখন এই ব্লক বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-কে (NDA) সমর্থন করবে।
Sponsored

সূত্রের খবর, এখন এই ব্লক বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-কে (NDA) সমর্থন করবে।
Sponsored

কারা তৃণমূল ব্লকে আছেন?
লোকসভায় তৃণমূলের (TMC) ২৮ সাংসদ। তার মধ্যে ২০ জন সই করেছেন বলে জানিয়েছেন কাকলি। সূত্রের খবর, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অরূপ চক্রবর্তী, পার্থ ভৌমিক, শতাব্দী রায়, জুন মালিয়া, শর্মিলা সরকার, অসিত মাল, জগদীশ বসু নিয়া, কালীপদ সোরেন, রচনা বন্দ্যোপাধ্যায়, দেব, সাজদা আহমেদ, বাপি হালদার, ইউসুফ পাঠান, খলিলুর রহমান রয়েছেন তালিকায়।
Sponsored

এদিন ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে বসেন বিদ্রোহী সাংসদরা। বিশেষজ্ঞদের মতে, যেভাবে লোকসভার মুখ্য সচেতক পদ থেকে কাকলিকে সরিয়ে কল্যাণকে আনা হয়েছে, তার মধ্যে ‘প্রক্রিয়াগত ত্রুটি’ রয়েছে। একেই হাতিয়ার করে নতুন ব্লকের চিঠি জমা পড়েছে। যেভাবে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নাম প্রস্তাবিত চিঠিতে সইজালের অভিযোগ তুলে ভাঙন ধরান ঋতব্রত-সন্দীপনরা। লোকসভাতেই সেই একই ফর্মুলায় এগোচ্ছেন বিদ্রোহীরা। এদিনের বৈঠকে ভূপেন্দ্র যাদব-ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এনডিএ-কে সমর্থন করে তৃণমূল ব্লক যাতে কাজ করতে পারে, সেবিষয়ে তিনি দেখবেন বলে বিদ্রোহীদের আশ্বাস দিয়েছেন শুভেন্দু।
Sponsored

কাকলি ঘোষদস্তিদারকেই চিফ হুইপ বা মুখ্য সচেতক করে সোমবার দুপুর ১২টা ৫০ নাগাদ চিঠি জমা দিয়েছেন তৃণমূল ব্লক। লোকসভর যত সংখ্যক সাংসদ তৃণমূলের আলাদা ব্লকে, তাতে তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে পদক্ষেপ সম্ভব নয়। কারণ দলত্যাগ বিরোধী আইন এড়াতে দলের সাংসদদের দুই তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। লোকসভায় বর্তমানে তৃণমূলের ২৮ জন সাংসদ রয়েছেন। এ অবস্থায় দলের দুই তৃতীয়াংশের চেয়ে বেশি সাংসদেরই সমর্থন রয়েছে তৃণমূলের বিদ্রোহীদের সঙ্গে। বিজেপির (BJP) নেতৃত্বাধীন এনডিএ-তে যোগ দিতে চাইছেন বিদ্রোহী ২০ সাংসদ।
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







