কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে পকসো (POCSO) আইনে গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে। আদালত তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের (Judicial Custody) নির্দেশ দিয়েছে। যে বিজেপির কেন্দ্রের নেতারা বাংলায় এসে বারবার নারী নিরাপত্তাহীনতার কথা গত ছয়মাস ধরে দাবি করেছে, সেই বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর ২৫ বছরের ছেলের কীর্তিতে স্বাভাবিকভাবেই বিপাকে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় কুমার (Bandi Sanjay Kumar)। তাঁর দাবি, হানি ট্র্যাপে ফাঁসানো হয়েছে তাঁর ছেলেকে।
নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!
Sponsored

১৭ বছরের এক নাবালিকার অভিযোগের ভিত্তিতে পকসো মামলায় গ্রেফতার হলেন কেন্দ্রীয় মন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলে বন্দি ভগীরথ সাই (Bandi Bageerath Sai)। শনিবার রাতে তাঁকে গ্রেফতার করে সাইবারাবাদ পুলিশ মেডচলের ম্যাজিস্ট্রেটের সামনে তুললে আদালত তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয়।
Sponsored

গত ৮ মে ভগীরথের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু হয় ওই নাবালিকার অভিযোগরে ভিত্তিতে। বলা হয়, ভগীরথ ওই নাবালিকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাঁকে যৌন হেনস্থা ও নির্যাতন করেছেন। এরপরই নাবালিকার পরিবার পুলিশের দ্বারস্থ হয়। তদন্তে নেমে ভগীরথকে (Bandi Bhageerath Sai) ধরতে একাধিক টিম গঠন করে তেলেঙ্গানা পুলিশ (Telengana Police)। করিমনগর, দিল্লি-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ। অবশেষে গোপন খবরের ভিত্তিতে নার্সিঙ্গি থানার অন্তর্গত মাঞ্চিরেভুলা এলাকা থেকে তাঁকে আটক করে সাইবারাবাদ পুলিশের স্পেশাল অপারেশন টিম।
Sponsored

প্রায় দুবছর আগে যেভাবে যৌন নিগ্রহের কারণে গ্রেফতার হয়েছিলেন প্রজ্জ্বল রেভান্না, সেই ঘটনাকে মনে করালো বন্দি ভগীরথ। প্রথমে যৌন নিগ্রহের অভিযোগ। তারপরে পুলিশের চোখে ধুলো দেওয়া। যদিও গ্রেফতারির পরে জেরায় ভগীরথ অপরাধের কথা স্বীকার করেছে বলে জানাচ্ছে পুলিশ। এই ঘটনায় তেলেঙ্গানা হাই কোর্টের (Telengana High Court) দ্বারস্থও হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু সেখানেও তার আগাম জামিনের আবেদন নাকচ হয়। অথচ তারপরেও ভগীরথের আইনজীবী জানিয়েছেন তিনি নাকি স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এবং তদন্তে সহযোগিতা করছেন।
Sponsored

আরও পড়ুন : রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ
Sponsored

স্বাভাবিকভাবেই এই ঘটনায় সরব বিরোধীরা। তেলঙ্গানা রক্ষণা সেনার প্রধান কে কবিতা প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে বন্দি সঞ্জয় কুমারকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানিয়েছেন। নিরপেক্ষ তদন্তের স্বার্থে মন্ত্রী পদে সঞ্জয়ের থাকা একেবারেই ঠিক নয় এমনটাই জানান তিনি। অন্যদিকে কংগ্রেস দাবি করেছে, এত বড় অন্যায় করার পরে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে গ্রেফতার করা হয়েছে, কারণ তেলেঙ্গানায় (Telengana) কংগ্রেসের সরকার রয়েছে।
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







