টি২০ বিশ্বকাপে (T20 World Cup Final)ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে লক্ষ্মীবারের সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল ভারত(India)। এবার সেই মাঠেই আরও একটা বিশ্বকাপ জয়ের দুয়ারে পৌঁছানোর হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। সেমির আগে মন্দিরে পুজোও দিলেন টিম ইন্ডিয়ার সদস্যরা। সেমিফাইনালের  আগে দলের প্রধান স্পিনারের ফর্ম নিয়ে উদ্বিগ্ন টিম ম্যানেজমেন্ট। বুধবার দুপুরের কয়েক ঘণ্টা অনুশীলন করে ভারতীয় দল। বরুণ চক্রবর্তীর সঙ্গে বোলিং কোচ মর্নি মর্কেল সময় কাটান। তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনাও হয়েছে। সঠিক লেংথ খুঁজে পেতেও সমস্যা হচ্ছিল তামিল স্পিনারের।  সঞ্জু রানে ফিরেছেন। তবে মিডল অর্ডারের ব্যর্থতা কিছটা হলেও ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে।   ওয়াংখেড়ে স্টেডিয়ামের সাত নম্বর  পিচে খেলা হবে। ফলে উইকেটে বাউন্স থাকবে। তবে খুব বেশি টার্ন হবে না। ২০০ প্লাস রান করলেই তা জয়ের জন্য যথেষ্ট হবে। ভারতীয় দলের প্রথম একাদশে সম্ভবত বদল হবে না। প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার প্রশ্ন নেই। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে দলের বোলিং কোচ বলেন, "ইংল্যান্ড কিন্তু দারুণ একটা দল। খুবই বুদ্ধিমত্তার সঙ্গে খেলে। ওদের ব্যাটিং গভীরতা বেশ ভালো। তাছাড়াও উইকেট নেওয়ার মতো বোলাররাও রয়েছে। খুবই আগ্রাসী মনোভাব নিয়ে খেলে। আমার মতে ভালো একটা ম্যাচ হবে।" ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের আগে ভগবানের আশীর্বাদ নিতে মুম্বইয়ের প্রসিদ্ধ শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি মন্দির-এ প্রার্থনা করলেন,ভারতীয় ক্রিকেট টিম -এর সদস্যরা। সূর্য, পাণ্ডিয়া সহ ফিল্ডিং কোচ টি দিলীপও মন্দিরে যান। ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, তিলক ভর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী। - - - - -