শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাধিক নেতা মন্ত্রীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালিয়েছে। আগেও এই মামলায় তলব করা হয়েছিল অভিষেককে (Abhishek Banerje)। তিনি তদন্তে সহযোগিতার দাবিও করেছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Central Agency) তরফেও তদন্তে অসহযোগিতার কোনও দাবি করা হয়নি।
Sponsored

শিক্ষক নিয়োগের মামলায় গ্রেফতার হওয়া সুজয়কৃষ্ণ ভদ্রের সূত্র ধরেই জড়িয়ে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। গত দেড় বছরে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps and Bounds) সূত্র ধরে তাই অভিষেককে বারবার তলব কেন্দ্রীয় সংস্থা ইডি-র (ED)। তবে এখন আর শুধু কেন্দ্রীয় সংস্থা নয়। রাজ্যের ক্ষমতায় আসার পরে রাজ্যের তদন্তকারী সংস্থাকে দিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়েক তলবের পথে গিয়েছে বিজেপির সরকার।
Sponsored

আরও পড়ুন : সিআইডি-র পর ইডি: সোমে নিয়োগ মামলায় অভিষেককে তলব
Sponsored

রবিবারই সিআইডি-র জিজ্ঞাসবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ফের ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি তিনি। ইডি-র (ED) তলবের নোটিশ পাওয়ার পরই অভিষেক (Abhishek Banerjee) জানিয়েছিলেন, যেভাবে সাত-আটবার তদন্তকারী সংস্থার জিজ্ঞাসবাদে সহযোগিতা করেছেন তিনি, এবারও তিনি সেভাবেই সহযোগিতা করবেন। সেই মতো সোমবার সময়ের আগেই ইডি দফতরে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







