আগামী রবিবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup) যবনিকা পতন হবে। মোতেরায় কাপযুদ্ধের লড়াইয়ে নামছে ভারত এবং নিউজিল্যান্ড। ফাইনাল ম্যাচের আগে চর্চা শুরু হয়েছে কে হবেন বিশ্বকাপের(T20 World Cup) সেরা ক্রিকেটার, আইসিসির পক্ষ থেকে ৮ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে ভারত থেকে এই তালিকায় আছেন একজনই।
Sponsored

আট জনের তালিকায় একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে সঞ্জু স্যাসমন। বিশ্বকাপের শেষ দুটি ম্যাচেই রান পেয়েছেন সঞ্জু। ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ৪টি ম্যাচ খেলে করেছেন ২৩২ রান। তাঁর গড় ৭৭.৩৩। স্ট্রাইট রেট ২০১.৭৩।
Sponsored

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটারের দৌড়ে প্রথমেই নাম রয়েছে ইংল্যান্ডের জ্যাকসের। সেমিফাইনালে হারলেও ইংল্যান্ডের অলরাউন্ডার ৮টি ম্যাচ খেলে ২২৬ রান করেছেন , বল হাতে ৯ উইকেট নিয়েছেন। তালিকা দ্বিতীয় নাম নিউজিল্যান্ডের সেইফার্টও। ৮টি ম্যাচ খেলে ৪৫.৬৬ গড়ে করেছেন ২৭৪ রান। আরও এক কিউয়ি ক্রিকেটার রাচিন রবীন্দ্র। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৮টি ম্যাচ থেকে ১১টি উইকেট নিয়েছেন। পাশাপাশি ব্যাট হাতে ১২৮ রান করেছেন।
Sponsored

সেমিফাইনাল ম্যাচ থেকে বিদায় নেওয়া বিশ্বকাপের ৮টি ম্যাচে ২৮৬ রান করেছেন। ১টি উইকেটও নিয়েছেন। তালিকায় আছেন আরও এক প্রোটিয়া বোলার। এনগিডি ৭টি ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকান পেসার ১২টি উইকেট নিয়েছেন।
Sponsored

তালিকায় আছেন আমেরিকা ও পাকিস্তানের এক ক্রিকেটারও। মার্কিন পেসার শকউইক ৪টি ম্যাচ খেলে ১৩টি উইকেট নিয়েছেন। পাকিস্তানের শাহিবজাদা ফারহান ৭ ম্যাচে ৩৮৩ রান করেছেন।
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







