কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামবিনোদনবিশেষ

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ আলিপুর থানার পুলিশ ফেডারেশন (FCTWEI) সভাপতিকে গ্রেফতার করতেই সোশ্যাল মিডিয়া জুড়ে মিমের বন্যা। ভাইরাল গায়ক-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) খোশমেজাজে গাওয়া গানের ভিডিও।

Sponsored

Sranchi In Article

রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন স্বরূপ। নিউ আলিপুর থানার (New Alipore Police Station) সামনে তাঁকে ঘিরে ক্ষোভ উগরে দেন এলাকার মানুষ। কখনও ওঠে 'চোর' স্লোগান কখনও বা ছোড়া হয় ডিম। টলিপাড়ার অভিনেতাদের তরফে কোনও প্রতিক্রিয়া না মিললেও রাতেই ভাইরাল হয় অনির্বাণের (Anirban Bhattacharya) একটি ভিডিও (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) । দেখা যায় 'রঘু ডাকাত' সিনেমার গান গাইতে গাইতে খোশমেজাজে একটি রুমে প্রবেশ করছেন অভিনেতা। গানের লাইন ছিল, 'নিয়ে আগুন সাথে দাঁড়া তুই খাঁড়া হাতে বিপদতারিণী আমাদের..'। সোশ্যাল মিডিয়ার দৃঢ় বিশ্বাস, প্রাক্তন মন্ত্রীর 'প্রভাবশালী' ভাইকে কটাক্ষ করেই এই গান গুনগুন করেছেন টলিউডের 'খোকা'।

Sponsored

Merlin In Article

স্বরূপ বনাম অনির্বাণ দ্বন্দ্ব সর্বজনবিদিত। যেভাবে অভিনেতার ক্যারিয়ার নষ্ট করে দিতে তাঁকে দেড় বছরের বেশি সময় ধরে ব্যান করে রেখেছিলেন ফেডারেশন সভাপতি তার বিরোধিতায় সরব হতে দেখা যায় দেব-শুভশ্রীসহ আরও অনেককে। টালিগঞ্জে ‘বিশ্বাস ব্রাদার্স’-এর ক্ষমতার আস্ফালনে নাভিঃশ্বাস উঠেছিল যে সব প্রতিভাবান শিল্পীদের, তাঁদের মধ্যে অনির্বাণ অন্যতম। নিষিদ্ধ হয়েও কোনও আপোষের রাস্তায় হাঁটেননি অভিনেতা। তাই স্বরূপ গ্রেফতার হতেই সব থেকে খুশি হয়েছেন অনির্বাণ, মনে করছে সমাজমাধ্যম। সোশ্যাল মিডিয়ায় একের পর এক মিমের বন্যা। স্টুডিওপাড়ায় স্বরূপ যুগের অবসান ঘটতেই অভিনেতার ছবির সঙ্গে 'কিচ্ছু চাইনি আমি আজীবন..' গানের লাইন যোগ করে হুলিগানিজম গায়কের উদ্দেশ্যে তৈরি হয়েছে মিম। কেউ আবার 'খোকা' চরিত্রে অনির্বাণের লুক পোস্ট করে স্বরূপকে খোঁচা দিয়েছেন। গায়ক- নায়ক সরাসরি কিছু না বললেও ফুরফুরে মেজাজ বলে দিচ্ছে তাঁর মনের কথা।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →