টলিউডের স্বর্ণযুগের সেই চেনা ম্যাজিক, হাউসফুল সিনেমা হল আর ডায়লগের পর ডায়লগে দর্শকদের সিটি ও হাততালি— সব মিলিয়ে নয়ের দশক থেকে ২০০০-এর শুরুর দিক পর্যন্ত টলিপাড়ার বাণিজ্যিক ছবিতে একচ্ছত্র রাজ করেছেন তিনি। 'বাবা কেন চাকর', 'গুরু' কিংবা 'এম এল এ ফাটাকেষ্ট'-র মতো একের পর এক অল-টাইম ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছিলেন স্বপন সাহা (Director Swapan Saha)। এবার ফের সেই 'মাস্টারমেকার' স্বপন সাহা ফের পরিচালকের আসনে বসতে চলেছেন। দীর্ঘ বিরতির পর আবারও বড়পর্দায় ধামাকা করতে প্রস্তুত তিনি। টলিপাড়া সূত্রে খবর, তাঁর এই নতুন ছবির নাম রাখা হয়েছে 'মন ছুঁই'।
'মন ছুঁই' নিয়ে ফিরছেন নয়ের দশকের সাড়া জাগানো পরিচালক স্বপন সাহা
Sponsored

এই মেগা প্রজেক্টের প্রযোজনার দায়িত্ব যৌথভাবে সামলাচ্ছেন অসীম কুমার নাগ ও নন্দিতা নাগ। নিজের রাজকীয় প্রত্যাবর্তনের খবরে সিলমোহর দিয়ে বর্ষীয়ান পরিচালক স্বপন সাহা জানান, "হ্যাঁ, পরিচালনায় ফিরছি। প্রাথমিকভাবে ছবির কথাবার্তা সমস্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। এবার খুব তাড়াতাড়ি ছবির কাস্টিং বা অভিনেতা-অভিনেত্রী নির্বাচনের কাজ শুরু হবে।" আরও পড়ুন: রাজ্যসভা-বিধান পরিষদের ভোটের বিজ্ঞপ্তি জারি: মনোনয়ন-ভোটের দিন ঘোষণা কমিশনের
Sponsored

বর্তমানে বাংলা ছবির ঘরানা অনেকটাই বদলে গিয়েছে। তবে পরিচালক নিজেই জানিয়েছেন, তাঁর নিজস্ব ঘরানাতেই ভরসা রাখবেন পরিচালক। টলিউডে নতুন প্রতিভাদের ব্রেক দেওয়ার ক্ষেত্রে স্বপন সাহার জুড়ি মেলা ভার। এর আগে ২০১৭ সালেও নিজের অবসর ভেঙে 'শ্রেষ্ঠ বাঙালি' ছবি দিয়ে কামব্যাক করেছিলেন তিনি। সেই ছবিতে যেমন একঝাঁক নতুন মুখ ছিল, তেমনই বড় চমক হিসেবে ছিল বলিউড সেনসেশন সানি লিওনির আইটেম ড্যান্স! যা নিয়ে সেই সময় তুমুল শোরগোল পড়েছিল। ইদানীং থিয়েটারে গিয়ে ছবি দেখতে না পারলেও, বাড়ির টেলিভিশনের পর্দায় এখনকার তরুণ পরিচালকদের সিনেমা তিনি নিয়মিত লক্ষ্য রাখেন এবং তাঁদের কাজ ওঁর বেশ ভালোই লাগে বলে জানান তিনি। দেব-জিৎ বা মিঠুনকে দিয়ে যিনি একসময় প্রেক্ষাগৃহে টাকার বৃষ্টি করিয়েছিলেন, ওঁর সেই চিরপরিচিত 'স্বপন সাহা মার্কা' ঘরানা ২০২৬ সালের আধুনিক দর্শকদের মন কতটা 'ছুঁতে'পারে, এখন সেটাই দেখার!
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







