কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনাম

শুভেন্দুর অভিনব উদ্যোগ: বিধায়কদের প্রশিক্ষণ শিবির

শাসক-বিরোধী নির্বিশেষে সকল জনপ্রতিনিধিকে সমান মর্যাদা দেওয়াই সরকারের লক্ষ্য

শুভেন্দুর অভিনব উদ্যোগ: বিধায়কদের প্রশিক্ষণ শিবির

অভিনব উদ্যোগ। এই ঘটনা আগে কখনও দেখেনি বাংলা। গণতন্ত্রের পীঠস্থানে যাঁরা জনপ্রতিনিধিত্ব করেন, আইন-রীতি-ব্যবস্থা সম্পর্কে তাঁদের সম্যক জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি। সেই কারণেই অভিনব উদ্যোগ রাজ্যের নবনিযুক্ত বিজেপি সরকারের (BJP Government)। বিধায়কদের  দেওয়া হচ্ছে গণতন্ত্রের পাঠ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Abhikari) দাবি, বিধানসভা কোনও রাজনৈতিক দলের নয়, এটি গণতন্ত্রের প্রতিষ্ঠান। তাই শাসক-বিরোধী নির্বিশেষে সকল জনপ্রতিনিধিকে সমান মর্যাদা দেওয়াই সরকারের লক্ষ্য।

Sponsored

Sranchi In Article

এবারের বিধানসভায় (Assembly) একঝাঁক নতুন মুখ। তার মধ্যে কারও কারও সংসদীয় রাজনীতিতে প্রত্যক্ষ অংশগ্রহণের অভিজ্ঞতা থাকলেও, কেউ কেই বিধানসভায় আনকোরা। আবার কেউ কেউ কোনও দিন দর্শক হিসেবেও আইনসভায় পা রাখেননি। এই পরিস্থিতিতে বেনজির উদ্যোগ নেন শুভেন্দু অধিকারী। একেবারে লোকসভা স্পিকার ওম বিড়লাকে (LokSabha Speaker Om Birla) ডেকে বিধায়কদের (MLA) ২দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। আর সেখানে শাসকদলের পাশাপাশি সমান মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী বিধায়কদেরও। তবে, শুধু এখানেই নয়, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর থেকেই আমরা-ওরার সংস্কৃতি সরিয়ে শাসক-বিরোধী দু-পক্ষকে নিয়েই সরকার চালানোর চেষ্টা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। গত দেড় মাসে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকগুলিতে বিরোধীদলের বিধায়কদের ডাকা হয়েছে- আগে এই দৃশ্য তেমন দেখা যেত না। 

Sponsored

Merlin In Article

এদিন প্রশিক্ষণ শিবিরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন লোকসভার স্পিকারও। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর দূরদৃষ্টি রয়েছে। তিনি গণতন্ত্র মজবুত করার কাজ করছেন। এটা ঐতিহাসিক সময়। অতীত আর ভবিষ্যত একসঙ্গে নিয়ে আপনারা এগোবেন। সমাজের প্রান্তিক মানুষের জীবন বদলে দেওয়ার কাজ আমাদের লক্ষ্য। আপনারা যেভাবে কাজ করবেন, ইতিহাস আপনাদের মনে রাখবে।“ ওম বিড়লার কথায়, “এই স্বচ্ছতার প্রয়োজন রয়েছে।“ গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে বিধানসভার মর্যাদা রক্ষার উপর জোর দেন ওম বিড়লা। 

Sponsored

Camelia In Article

এর আগে অন্যান্য রাজ্যে এই পাঠশালা আয়োজিত হত। কিন্তু বাংলায় সেটা হয়নি। এবার মসৃণ, স্বচ্ছ, জনমুখী বিধানসভার কাজের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে শাসক-বিরোধী সব শিবিরই। 

Sponsored

Techno India In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →