আইপিএলের মধ্যেই ফিরে এল করমর্দন বিতর্ক। গত বছর এশিয়া কাপ থেকে চলতি বছরের টি২০ বিশ্বকাপ। ভারত- পাকিস্তান ২২ গজে মুখোমুখি হলেই করমর্দন বিতর্ক বার বার ফিরে এসেছে। ম্যাচের আগে পরে প্রতিপক্ষ দলের সঙ্গে কোনও রকম করমর্দন করেনি ভারতীয় দলের ক্রিকেটাররা। যদিও পাক অধিনায়ক সলমন আলি আঘা(Salman Agha) দাবি করলেন,করমর্দন হয়েছিল। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে চাঞ্চল্য।
Sponsored

একটি পডকাস্টে পাকিস্তান অধিনায়ক দাবি সলমন আলি আঘা(Salman Agha) করেছেন , “শুরুর দিকে ওই ম্যাচটা সাধারণ ম্যাচের মতোই ছিল। আগে সাংবাদিক সম্মলেন হয়েছিল। করমর্দন হয়েছিল। ট্রফির জন্য শুট হয়েছিল। সেখানেও করমর্দন হয়েছিল। এমনকী টস করতে যাওয়ার সময়ও আমি জানতাম না এরকম কিছু হবে।”
Sponsored

এখানেই থেমে না থেকে আরও বলেন, ‘আমি আমাদের মিডিয়া ম্যানেজারের সঙ্গে টসে যাচ্ছিলাম। তখন ম্যাচ রেফারি আমাকে আলাদা ডেকে বললেন, এভাবেই হবে, কোনও হ্যান্ডশেক হবে না। আমি বলেছিলাম, সমস্যা নেই, আমিও খুব আগ্রহী নই। তারপরই বুঝলাম কী হতে চলেছে। ম্যাচ শেষ হওয়ার পর আমরা ওদের প্যাভিলিয়নের দিকে গিয়েছিলাম করমর্দন করার জন্য। কিন্তু তখনও তারা করমর্দন করেনি।’’
Sponsored

পহেলগাঁও হামলার পর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। কিন্তু প্রথা মেনে দুই দলের ক্রিরেটারেরা হাত মেলাননি। শুধু সিনিয়র ক্রিকেটার নয় একই সঙ্গে জুনিয়র একই ধারা বজায় রাখে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







