সুপ্রিম কোর্টের ডিএ মামলার (DA hearing) রায় ঘোষণা, বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের (Justice Sanjay Karol and Justice Prashant Kumar Mishra) বেঞ্চের নির্দেশ, রাজ্যকে DA দিতেই হবে। তবে বছরে দুবার করে মহার্ঘ ভাতা দিতে হবে এটা বাধ্যতামূলক হতে পারে না। কারণ DA পরিবর্তনশীল। রাজ্য সরকার (Govt of West Bengal) কীভাবে কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটাবে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার (Indu Malhotra) নেতৃত্বে ৪ সদস্যের একটি কমিটি গড়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) । ৩ অবসরপ্রাপ্ত বিচারপতি এই কমিটিতে থাকছেন। রাজ্যের সঙ্গে আলোচনা করে টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। ৩১ মার্চের মধ্যে দিতে হবে প্রথম কিস্তির টাকা। মে মাসের ১৫ তারিখের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট।
মহার্ঘ ভাতা নিয়ে বিশেষ কমিটি গঠন, DA দিতেই হবে রাজ্যকে জানালো সুপ্রিম কোর্ট
Sponsored

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ২০২৫ সালের সেপ্টেম্বরে শেষ হয়েছিল শুনানি। বৃহস্পতিবার রায় ঘোষণা করে শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় করোল জানান, ডিএ আইনি অধিকার, বকেয়া মহার্ঘ ভাতা দিতেই হবে। ৬ মার্চের মধ্যে একটি কমিটি গঠন করে ১৫ মে-র মধ্যে বাকি বকেয়া সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। কমিটিতে থাকছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা, ঝাড়খণ্ড হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ত্রিলোক সিং চৌহান, বিচারপচি গৌতম মাধুরী এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটরস জেনারেল বা তাঁর দফতরের কোনও উচ্চ পদস্থ কর্তা। যাঁরা অবসর পেয়েছেন এখনও পর্যন্ত তাঁরাও মহার্ঘ ভাতার সুবিধা পাবেন। শীর্ষ আদালতে তৈরি করা কমিটিকে ১৫ মে-র মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে। প্রথম কিস্তির DA দেওয়ার পর ১৫ এপ্রিল স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে কমিটি ও রাজ্য সরকারকে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







