ট্রাইবুনালে (Tribunal Delay) নাম নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট(Supreme Court)। শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানিয়েছে, ট্রাইবুনালের কাজ নিয়ে কোনও অভিযোগ থাকলে মামলাকারী পক্ষ কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে আবেদন করতে পারেন। ট্রাইবুনালে নাম নিষ্পত্তি নিয়ে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন হলে হাই কোর্টই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।
ট্রাইব্যুনালের ধীর গতি! নাম নিষ্পত্তিতে হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে যাওয়ার পরামর্শ শীর্ষ আদালতের
Sponsored

ভোটার তালিকা থেকে সংখ্যালঘু ও নির্দিষ্ট সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার অভিযোগে শীর্ষ আদালতে মামলা দায়ের হয়। এদিন সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ট্রাইব্যুনালের ধীরগতি নিয়ে অভিযোগ জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “২৭ লক্ষ মানুষ আবেদন করেছিলেন। কিন্তু মাত্র ১৩৬ জনের আবেদনের মীমাংসা হয়েছে।“ বিপুল পরিমাণ আবেদন পড়ে থাকায় সাধারণ মানুষের হয়রানি হচ্ছে বলে তিনি সওয়াল করেন। তবে শীর্ষ আদালত এই পর্যায়ে সরাসরি কোনও নির্দেশ না দিয়ে বিষয়টি হাই কোর্টের এক্তিয়ারভুক্ত বলেই মত দেয়। সূর্য কান্ত জানান, “এই বিষয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে যান।“ আরও পড়ুন: মোথাবাড়ি কাণ্ডে চার্জশিট জমার সুপ্রিম নির্দেশ, সময় চাইল NIA
Sponsored

বৃহস্পতিবার রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটদানের হার নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, "এ বার ৯২ শতাংশ ভোট পড়েছে। এমনকী বহু পরিযায়ী শ্রমিক অন্য রাজ্য থেকে ফিরে এসে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।" রাজ্যের এই রেকর্ড ভোটদানকে সমর্থন জানান সলিসিটর জেনারেল তুষার মেহতাও। প্রথম দফার নির্বাচনে হিংসার বড় কোনও খবর না থাকায় এবং বিপুল হারে জনমত প্রতিফলিত হওয়ায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণেও রাজ্যের নির্বাচনী পরিবেশ নিয়ে ইতিবাচক ইঙ্গিত মিলেছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







