মালদহের মোথাবাড়ি (Mothabari Case in Malda) মামলায় এবার এনআইএ-কে (NIA) দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)! সোমবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত এনআইএ-কে সময় বেঁধে দিয়ে জানান, SIR-এর কাজে নিযুক্ত বিচারকদের নিরাপত্তা আপাতত জারি থাকবে। তবে যাঁদের ক্ষেত্রে হুমকির আশঙ্কা নেই বলে পুলিশ-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করবেন, তাঁদের নিরাপত্তা তুলে নেওয়ার ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ নেওয়া যেতে পারে। আরও পড়ুন: ফের জামিন খারিজ চিন্ময় কৃষ্ণ প্রভুর! তারেক জমানাতেও হল না মুক্তি
দু'মাসে শেষ করতে হবে তদন্ত! মোথাবাড়ি কাণ্ডে NIA-কে সুপ্রিম নির্দেশ
Sponsored

SIR-এ নাম বাদ যাওয়া নিয়ে দফায় দফায় বিক্ষোভে রণক্ষেত্র হয়ে ওঠে মালদহের কালিয়াচকের মোথাবাড়ি। ভোটার লিস্টে নাম সংক্রান্ত ব্যাপারে কাজে যান বিচারকরা। সেখানে দীর্ঘক্ষণ কালিয়াচকের ২ নম্বর ব্লকের বিডিও অফিসে সাত জুডিশাল অফিসারকে আটকে রাখার অভিযোগ ওঠে। তাঁদের মধ্যে তিনজন মহিলা আধিকারিকও ছিলেন। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। তদন্ত ভার যায় এনআইএ-র উপর। এই ঘটনায় রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ নোটিশ পাঠানো হয়। পাশাপাশি মালদহের পুলিশ সুপার এবং জেলা শাসককেও শোকজ করে সুপ্রিম কোর্ট। ঘটনায় রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিপিকেও শোকজ নোটিশ দেওয়া হয়। ইতিমধ্যেই এই মামলায় বেশ কয়েকটি রিপোর্ট আদালতে জমা দিয়েছে এনআইএ। তবে এবার এনআইএ-কে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়ে সময় বেঁধে দিল শীর্ষ আদালত।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







