কলকাতা ৩৫°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামদেশ

ঘুষের টাকা ইঁদুরের পেটে! সরকারি আধিকারিকে জামিন দিল শীর্ষ আদালত

ঘুষের টাকা ইঁদুরের পেটে! সরকারি আধিকারিকে জামিন দিল শীর্ষ আদালত

ঘুষের মামলায় বাজেয়াপ্ত করা টাকা নাকি আর নেই। তদন্তকারীদের দাবি সেই টাকা উদরস্থ করেছে মুষিককুল। এমনই অদ্ভুত ব্যাখ্যা পেয়ে হতবাক সুপ্রিম কোর্ট (Supreme Court)। ফলে সেই ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার মামলায় দোষী সাব্যস্ত সরকারি আধিকারিকের সাজা আপাতত স্থগিত রেখে তাঁকে জামিন দিয়েছে শীর্ষ আদালত। আদালত জানায়, প্রমাণ হিসেবে রাখা টাকা যদি এভাবে নষ্ট হয়ে যায়, তাহলে তা শুধু বিচারপ্রক্রিয়াকেই প্রশ্নের মুখে ফেলে না, সরকারি সম্পত্তির সুরক্ষা নিয়েও বড় প্রশ্ন তুলে দেয়।

Sponsored

Sranchi In Article

অভিযুক্ত কুমারী নামে ওই মহিলা শিশুকল্যাণ প্রকল্পের আধিকারিক (Child Welfare Project Officer) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে এবং তদন্তে সেই টাকা বাজেয়াপ্ত করা হয়। প্রথমে নিম্ন আদালত তাঁকে বেকসুর খালাস দিলেও পরে পাটনা হাইকোর্ট (Patna High Court) সেই রায় খারিজ করে তাঁকে দোষী সাব্যস্ত করে। আদালত তাঁকে একটি ধারায় চার বছরের সশ্রম কারাদণ্ড এবং অন্য একটি ধারায় তিন বছরের জেলের নির্দেশ দেয়।

Sponsored

Merlin In Article

এরপর সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করেন ওই আধিকারিক। ২৪ এপ্রিল মামলার শুনানির সময় আদালতে জানানো হয়, বাজেয়াপ্ত করা ঘুষের টাকা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ হিসেবে বলা হয়, সংরক্ষিত নোট ইঁদুরে কেটে নষ্ট করে দিয়েছে। এই বক্তব্য শুনে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, প্রমাণ সঠিকভাবে সংরক্ষণ না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে পারে, যা সরকারের আর্থিক ক্ষতির পাশাপাশি বিচারব্যবস্থাকেও প্রভাবিত করবে।

Sponsored

Camelia In Article

এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট আপাতত ওই মহিলা আধিকারিকের সাজা স্থগিত রেখে তাঁকে জামিন দিয়েছে। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি। আগামী শুনানিতে এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা হবে বলে জানিয়েছে আদালত।

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →