সুপ্রিম কোর্টে স্বস্তি ভিনেশ ফোগাটের (Vinesh Phogat )। দিল্লি হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলা ভারতীয় কুস্তি ফেডারেশন (The Wrestling Federation of India)। শীর্ষ আদালতের পক্ষ থেকে ভিনেশকে(Vinesh Phogat )এশিয়ান গেমসে ট্রায়ালে নামার ছাড়পত্র দেওয়া হল।
Sponsored

শুক্রবার সুপ্রিম কোর্টে ভিনেশ মামলার শুনানি ছিল। বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ভারতকে গর্বিত করেছেন, তবে দিল্লি হাই কোর্ট মামলাটি নিয়ে যেভাবে সিদ্ধান্ত নিয়েছে তাতে কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে। তবে ভিনেশকে এশিয়ান গেমসের ট্রায়ালে নামতে দেওয়া হোক।”অর্থাৎ আগামী কাল থেকে শুরু হওয়া এশিয়ান গেমস ট্রায়ালে অংশ নিতে ভিনেশের আর কোনও বাধা রইল না।
Sponsored

তবে একইসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভারতীয় কুস্তি সংস্থার আবেদনের পূর্ণাঙ্গ শুনানি আগামী সপ্তাহে হবে। বিচারপতি নরসিমহা বলেন, ‘এগুলো মেডিক্যাল কলেজে ভর্তির বিষয় নয়। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের খেলায় আদালত এ ভাবে হস্তক্ষেপ করে পুরো সূচি বিঘ্নিত করতে পারে না।’
Sponsored

ট্রায়ালে নামার অনুমতি পেলে, ভিনেশ ফোগতের মামলা পুরোপুরি শেষ হয়নি। আগামী সপ্তাহে এই মামলার শুনানির হবে।
Sponsored

ভিনেশকে নিয়ে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) একটি সাম্প্রতিক নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় WFI। হাইকোর্ট কুস্তিগির ভিনেশ ফোগতকে আসন্ন এশিয়ান গেমসের বাছাইপর্বে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়েছে ফেডারেশন।
Sponsored

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনী নীতিকে চ্যালেঞ্জ করেন ভিনেশ ফোগত। ওই নীতিতে বলা হয়েছিল, এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নিতে হলে নির্দিষ্ট সময়ের মধ্যে একাধিক ঘরোয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ বাধ্যতামূলক। ভিনেশের দাবি ছিল, এই শর্ত তাঁর ক্ষেত্রে ন্যায্য নয় এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় পরিবর্তন দরকার।
Sponsored

-
-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







