কথায় আছে জুটিতে লুটি। সুনীল গাভাসকরের (Sunil Gavaskar )সঙ্গে জেমাইমা রডরিগেজের(Jemimah Rodrigues) গানের জুটি সুপারহিট। গান গাইলেন হিট জুটি। শোলে সিনেমার বিখ্যাত গান ইয়ে দোস্তি গাইলেন দুই বিশ্বকাপজয়ী ক্রিকেটার।
Sponsored

বিশ্বকাপ জিতলে জেমাইমার সঙ্গে গান গাইতে চেয়েছিলেন সুনীল গাভাসকর। কয়েক মাস আগেই বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা দল। বিশ্বকাপ জয়ের পরেই জেমাইমা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছিলেন, তিনি গাভাসকরের সঙ্গে গান গাইতে রাজি আছেন। তারপর থেকেই দেশের ক্রিকেটভক্তরা অপেক্ষা করছিলেন, কবে সেই মুহূর্ত আসবে। অবশেষে উপস্থিত সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত।
Sponsored

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাসিমুখে জেমাইমাকে(Jemimah Rodrigues) স্বাগত জানাচ্ছেন সানি। ব্যাটের মতো দেখতে গিটার জেমাইমার হাতে তুলে দেন। সঙ্গে বলেন, “আজ আমি ওপেনিং ব্যাটার নই।” এরপরই শুরু হয় সেই বিশেষ মুহূর্ত। সুপারহিট সিনেমা শোলে থেকে ‘ইয়ে দোস্তি’ গান শুরু করেন তাঁরা। কিশোর কুমার ও মান্না দের সেই জনপ্রিয় গানেই গলা মেলান দু’জন।
Sponsored

তাদের এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এর আগেও বিসিসিআইয়ের অনুষ্ঠানে এক মঞ্চে গান গেয়েছিলেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







