মঞ্চে গান গাইতে উঠে হঠাৎ করে কেঁদে ফেললেন সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। কী এমন হলো যার জন্য সদা হাস্যজ্জল গায়িকা অনুষ্ঠান করতে করতে এভাবে চোখের জল ফেললেন? শুধু তাই নয় দর্শকদের উদ্দেশ্যে গায়িকাকে ক্ষমা চাইতেও দেখা যায়।। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা শুধু ভাইরাল নয় ট্রেন্ডিংও বটে। আরও পড়ুন: সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর বিতর্কিত বই প্রত্যাহার! ক্ষমা চাইল NCERT
গান থামিয়ে চোখে জল, ভক্তদের কাছে ক্ষমা চাইলেন সুনিধি!
Sponsored

এই মুহূর্তে সুনিধির ‘I Am Home India Tour 2025–26’ চলেছে দেশের বিভিন্ন শহরে। সেই ট্যুরের অংশ হিসেবেই শনিবার লখনউয়ে কনসার্টে পারফর্ম করছিলেন গায়িকা। শুরুতে সব ঠিক থাকলেও কয়েকটি গান গাওয়ার পরেই বোঝা যায় তাঁর কণ্ঠস্বর স্বাভাবিক নেই। গলায় সমস্যা হওয়ায় তিনি ঠিক মতো গাইতে পারছিলেন না। এরপরই চোখে জল নিয়ে ভক্তদের কাছে ক্ষমা চাইতে হল শিল্পীকে। দর্শকদের উদ্দেশে কথা বলতে গিয়ে আবেগে ভেঙে পড়েন গায়িকা।বলেন, তাঁর গলা খুব খারাপ অবস্থায় রয়েছে এবং তিনি নিজের শতভাগ দিতে পারছেন না। তাই শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। সুনিধি জানান, তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন, তবুও আজ নিজের সেরা পারফরম্যান্স দিতে পারছেন না বলে অত্যন্ত খারাপ লাগছে তাঁর। আসলে 'ধুম মাচালে' গায়িকা মঞ্চে ওঠা মানেই প্রাণবন্ত পারফরম্যান্স। শারীরিক অসুস্থতাতেও তাঁকে শো বাতিল করতে দেখা যায় না। সেই তারকার এহেনও অসুস্থতায় স্বাভাবিকভাবেই মন খারাপ অনুরাগীদের। তবে গায়িকা যেভাবে দর্শকদের সঙ্গে নিজের আবেগঘন মুহূর্ত ভাগ করে নিয়েছেন তাতে শিল্পীকে পূর্ণ সমর্থন জানিয়েছেন শ্রোতারা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







