জমজমাট শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। নতুন বছরের প্রথম দিনে ঘরের মাঠে হারের মুখ দেখল সুন্দরবন বেঙ্গল অটো এফসি। ক্যানিং স্টেডিয়ামে সুন্দরবন বেঙ্গল অটো এফসি ০-২ গোলে হারল এফসি মেদিনীপুরের কাছে। খেলার দুই অর্ধে মেদিনীপুরের হয়ে গোল করেন অধিনায়ক সুদীপ কুমার দাস ও কুশ হাঁসদা।
Sponsored

ক্যানিং স্টেডিয়ামে দর্শক সমাগম ভালোই হয়েছিল। ঘরের দল ভালো ছন্দে ছিল ফলে জয়ের প্রত্যাশা ছিল মেহতাবের দলকে নিয়ে। কিন্তু সুন্দরবন হতাশ করল।
Sponsored

লিগ (Bengal Super League) যত এগোচ্ছে, নিজের দিকে থাকা দলগুলি চমক দিচ্ছে। ফলে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে বিএসএল। গতকালই হাওড়া হুগলি ওয়ারিয়র্সকে একরকম নাস্তানাবুদ করে বর্ধমান ব্লাস্টার্সের বড় জয় বেশ চমকে দিয়েছিলো ফুটবলপ্রেমীদের। আজ একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেলো ক্যানিংয়ের মাঠে। মেদিনীপুরে দুই দলের লড়াইয়ে চার গোলে জেতা সুন্দরবন দলকে আজ ঘরের মাঠেই দু'গোলে হেরে মাঠ ছাড়তে হলো এফসি মেদিনীপুরের কাছে।
Sponsored

ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে জেএইচআর রয়্যাল সিটি এফসি। ৭ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে মেহতাব হোসেনের দল সুন্দরবন বেঙ্গল অটো এফসি দ্বিতীয় স্থানে। শুক্রবার ঘরের মাঠে হাওড়া হুগলি খেলতে নামছে রয়্যাল সিটির বিরুদ্ধে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







