কলকাতা ২৯°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্য

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের কৃষি বিপণন দফতর। বুধবারই এই বিধিনিষেধ ওঠার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের মানুষকে বঞ্চিত করে অসাধু ব্যবসায়ীদের বাইরের রাজ্যে আলু-পেঁয়াজ পাঠানোর ক্ষেত্রে সময়োপযোগী বিধিনিষেধ আরোপ করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু সরকার বদলে যেতেই বদলে গেল ছবিটা।

Sponsored

Sranchi In Article

রাজ্যের উৎপন্ন ফসল যেকোনও রাজ্যে পাঠানোর রাস্তা খুলে দিল বিজেপির (BJP) সরকার। এদিন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) বলেন, "গত কয়েক বছর ধরে আগের সরকার আলু চাষী এবং আলু (Potato)  ব্যবসায়ীদের ওপর কার্যত অত্যাচার করেছে। মুখ্যসচিবের একটি নোটিফিকেশন জারি করে আলু-সহ অন্যান্য কৃষিপণ্য ভিন রাজ্যে পাঠানোর ক্ষেত্রে যে বাধা তৈরি করা হয়েছিল, আজ থেকে তা চিরতরে বন্ধ করা হল।"

Sponsored

Merlin In Article

কৃষি বিপণন দফতরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে দেশের অন্য যে কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে আলু, পেঁয়াজ, শাকসবজি, খাদ্যশস্য, তৈলবীজ-সহ বিভিন্ন কৃষিজ পণ্য পাঠানোর ক্ষেত্রে আর কোনও বাধা থাকবে না। আন্তঃরাজ্য বাণিজ্যকে আরও সহজ ও বাধাহীন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Sponsored

Camelia In Article

নতুন সরকারের সিদ্ধান্তে কৃষক এবং পাইকারি ব্যবসায়ীদের একাংশ অবশ্য খুশি। তাঁদের বক্তব্য, অন্য রাজ্যে বেশি দামে পণ্য বিক্রির সুযোগ বাড়লে কৃষকরা লাভবান হবেন। বাজারও আরও প্রতিযোগিতামূলক হবে। তবে অর্থনীতিবিদদের একাংশের মতে, পর্যাপ্ত নজরদারি না থাকলে রাজ্যের বাজারে সরবরাহ কমে গিয়ে খুচরো দামে প্রভাব পড়তেই পারে। বিজ্ঞপ্তিতে সমস্ত জেলা প্রশাসন, পুলিশ ও পরিবহণ দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আন্তঃরাজ্য সীমানায় কৃষিপণ্য পরিবহনে কোনও বাধা না তৈরি হয়।

Sponsored

Techno India In Article

আরও খবরপ্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

Sponsored

Shyam Sundar In Article

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাজারে কৃত্রিম সঙ্কট এবং মজুতদারির অভিযোগে একাধিকবার আলু ও পেঁয়াজ বাইরে পাঠানোর উপর নিয়ন্ত্রণ আরোপ করেছিল। রাজ্যের বাজারে পর্যাপ্ত সরবরাহ বজায় রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখতেই সেই পদক্ষেপ করা হয়েছিল বলে তৎকালীন সরকারের দাবি ছিল। বিশেষ করে উৎসবের মরসুম বা উৎপাদন কম হলে প্রশাসন বিভিন্ন জেলায় নজরদারি বাড়াত। বর্তমান সরকারের এই নির্দেশের ফলে আগামী দিনে রাজ্যে যথেষ্ট আলু, পেঁয়াজ উৎপাদন হলেও বেশি দামে  কিনতে হতে পারে রাজ্যের মানুষকে। আশঙ্কা বিভিন্ন মহলে।

Sponsored

Probe In Article

-

-

-

-

-

-

 

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →