সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আগামী ৫ বছরে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ১ হাজার কোটি ও রাজ্যের তরফে ২০০ কোটি টাকা দেওয়া হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে(Jadavpur University)।
Sponsored

রাজ্যের উচ্চশিক্ষার এই শিক্ষা প্রতিষ্ঠানকে একটি Institute of Excellence-এ উন্নীত করা হবে। ২০১৮–তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের(Jadavpur University) সামনে সুযোগ আসে ‘ইনস্টিটিউট অফ এমিনেন্স’-এ উন্নীত হওয়ার। কিন্তু অর্থের অভাবে এই তকমা পাওয়া থেকে বঞ্চিত হয় জেইউ।
Sponsored

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছিল ‘ইনস্টিটিউট অফ এমিনেন্স’ তকমার জন্য ২৫০ কোটি টাকা দিতে হবে রাজ্য সরকারকে এবং বাকি ৭৫০ কোটি টাকা বরাদ্দ করবে কেন্দ্র। অর্থাৎ যাদবপুরের প্রাপ্তি হবে মোট ১০০০ কোটি টাকা।
Sponsored

দেশব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ১ কোটি টাকার প্রবেশমূল্য ধার্য করা হয়। বিগত সরকার এই বিষয়ে তেমন উদ্যোগী হয়নি। যদিও তৎকালীন উপাচার্য সুরঞ্জন দাস প্রাক্তনীদের থেকে চেয়ে ১ কোটি টাকা জোগাড় করেন। কিন্তু বাকি টাকা জোগাড় করা সম্ভব না হওয়ায় Institute of Excellence উন্নীত হয়নি যাদবপুর। নতুন সরকার ক্ষমতায় আসার পরই প্রথম বাজেটেই এই বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ করেছে।
Sponsored

Sponsored

এতেই আশার আলো দেখছে যাদবপুর। বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘রাজ্য সরকারের নতুন বরাদ্দের মাধ্যমে আর্থিক সঙ্কটের অনেকটাই মোকাবিলা করা সম্ভব হবে। এই অর্থ আমাদের পরিকাঠামোর আধুনিকীকরণ এবং বিশ্লেষণধর্মী (অ্যানালিটিক্যাল) সুবিধা গড়ে তুলতে ব্যবহার করা হবে, যা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আমাদের আরও উৎকর্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে।’
Sponsored

More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







