১২ জনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল শ্রীলঙ্কার গাম্ফা হাই কোর্ট! (Gampaha High Court Verdict) ২০২২ সালের গণঅভ্যুত্থানের সময় এক পার্লামেন্ট সদস্যকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ১২ জন। তবে এই মৃত্যুদণ্ডের রায় ঘিরে শুরু হয়েছে দেশজুড়ে চর্চা। সেসময় গণঅভ্যুত্থানের পিছনে থাকা বামপন্থী দল জেভিপির সরকারের আমলেই এমন কড়া পদক্ষেপ নেওয়া হল।
পার্লামেন্ট সদস্য খুনে ১২ জনকে মৃত্যুদণ্ডের নির্দেশ শ্রীলঙ্কায়
Sponsored

২০২২ সালের ৮ মে, রাজধানী কলম্বোর বাইরে নিট্টাম্বুয়া এলাকায় প্রবল বিক্ষোভ চলছিল। সেই বিক্ষোভের মধ্যে তৎকালীন শাসকদলীয় সাংসদ অমরকীর্তি আথুকোরালা (৫৭) আক্রান্ত হন। তাঁর গাড়ি ঘিরে ধরে প্রবল বিক্ষোভ শুরু করে জনতা। পরিস্থিতি বেকায়দায় গেলে তিনি ব্যক্তিগত পিস্তল থেকে গুলি চালান। এরপর বিক্ষুব্ধ জনতা আরও ক্ষেপে যায়। তাঁকে এবং তাঁর দেহরক্ষীকে সেখানেই পিটিয়ে খুন করে বিক্ষোভকারীরা। আরও পড়ুন: সুখেন-খুনে শাস্তির দাবিতে মিছিলের ডাক অভিষেকের, শাহ-ফড়নবিশকে চিঠি লেখার আর্জি সব দলের কাছে
Sponsored

তদন্তকারী সংস্থার দাবি, সিসিটিভি ফুটেজ-সহ একাধিক তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করা হয়। দীর্ঘ শুনানির পর গাম্ফা হাই কোর্ট ১২ জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে। আদালত জানিয়েছে, উপস্থাপিত প্রমাণ ও সাক্ষ্য বিশ্লেষণ করেই এই রায় দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালে তীব্র অর্থনৈতিক সঙ্কট, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সেই আন্দোলনের জেরে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ দেশত্যাগ করেন এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







