বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন স্বরুপ বিশ্বাস। খেলার মাঠে তাঁর উল্কার গতিতে উত্থান হয়। তাঁর বিরুদ্ধে রাজ্য গেমসে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। শুক্রবার সাই-র অনুষ্ঠান উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন থেকেই ময়দানের বিশ্বাস ব্রাদার্সকে নিশানা করলেন বর্তমান ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামাণিক (Sports minister Nisith Pramanik )।
Sponsored

২০২৪ সালের বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন এবং তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে প্রশ্নের উত্তরে নিশীথ সরাসরি কোনও ব্যক্তির নাম না করলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তাঁর দাবি, যাঁরা খেলাধুলার জগতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পরিবেশকে কলুষিত করেছেন, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
Sponsored

স্বরূপের বিরুদ্ধে উঠা দুর্নীতি নিয়ে নিশীথ(Nisith Pramanik) বলেন, আমরা যখন স্কুল গেমস গুলো হয় তখন কত কষ্ট করে অনেকে অংশ নেয় সেটা আমরা অনেকেই জানেন না। একজন খেলোয়াড় অনেক কষ্ট করে আসে বাড়ি থেকে। সে যখন ফিরে যায় তার প্রাপ্তি শুধু পদকটা। সে যখন রাজ্য গেমসে এসে চার বেলার না খেয়ে দু বেলা খেয়ে কাটাতে হয় তাদের চোখের জলের দাম দিতে হবে। যারা খেলাধুলার জগৎকে কুলসিত করেছে তাদের শাস্তি পেতে হবে। এরা ক্রীড়া ক্ষেত্রে রাজনীতিকে সংযুক্ত করে দিয়েছে। এক দিনে সব বদল সম্ভব নয়। আগামী দিনে খেলার জগৎকে রাজনীতি মুক্ত করতে পারব।
Sponsored

শুধু স্বরূপ নয় বর্তমানে সরকারের স্ক্যানারের তলায় আছেন প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসও। অরূপের বিরুদ্ধে তদন্ত নিশীথের বক্তব্য, যারা খেলোয়াড় জীবন নিয়ে খেলছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে। বিওএ-র সব এডিট হবে। কান টানলে মাথা আসবে। যারা ধরা পড়েছে তারা শুধু কান মাত্র ।
Sponsored

রাজনৈতিক মহলের মতে, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ঘিরে অডিট এবং তদন্তের ঘোষণার মাধ্যমে রাজ্যের ক্রীড়া প্রশাসনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিলেন নিশীথ প্রামাণিক।
Sponsored

যুবভারতীর সামনে কি মূর্তি বসবে তা নিয়ে নিশীথের জবাব, চমক থাকবে। মানুষের আবেগ আমরা বুঝতে পারি। সেই ভাবনাকে গুরুত্ব দেওয়া আমাদের দায়িত্ব। মানুষ যা চাইবে সেটাই। আমরা যা করব সেটা বিতর্ক হবে না। সেটা বলতে পারি। ছোট খেলা গুলোকে গুরুত্ব দিতে বাংলা জুড়ে ক্রীড়া উৎসব পালন হবে। মুখ্যমন্ত্রী উদ্যোগে এটা হবে ছোট দের পাশে থাকতে হবে। তাদের মূল খেলাধুলায় ফেরাতে হবে।
Sponsored

পাশাপাশি বর্তমান সরকারের নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এবার আইএসএল খেলবে এই দলটি। অভিষেকের ক্লাব অনুশীলন করত সেন্ট্রাল পার্কে। এবার থেকে এই মাঠে তারা অনুশীলন করতে পারবে না। ক্রীড়া মন্ত্রী জানিয়েছেন, ডায়মন্ড হারবার ক্লাবটি অবৈধ কিনা তা দেখা হবে।
-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







