আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মূল অনুষ্ঠানে অংশ নেবেন। সকালে সাধারণ মানুষের অংশগ্রহণে যাতে সমস্যা না হয় তারজন্য বিশেষ ব্যবস্থা মেট্রো রেলের। ছুটির দিন হলেও ২১ তারিখ ভোর থেকেই চলবে মেট্রো(Metro)।
Sponsored

শুধু যোগ দিবসের অনুষ্ঠান নয় রবিবার নিট পরীক্ষা (NEET-UG Exam)। ফলে যাত্রীদের সুবিধার্থে রবিবার ভোর থেকেই মেট্রো (Metro) চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে রবিবার ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে মেট্রো পরিষেবাও বাড়ানো হয়েছে।
Sponsored

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী ব্লু লাইনে ১৫২টি পরিষেবার পরিবর্তে মোট ২১৪টি (১০৭টি আপ এবং ১০৭টি ডাউন) মেট্রো চালানো হবে। ভোর ৪:০০ টে থেকে সকাল ৮:০০ টার মধ্যে আপ ও ডাউন উভয় দিকেই প্রতি ১৪ এবং ১৫ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
Sponsored

আগামী রবিবার সকাল ৯টার পরিবর্তে ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শুরু হবে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম প্রথম মেট্রো চলবে ভোর ৪টে। ভোর ৪টে মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বিশেষ পরিষেবা থাকবে। পাশাপাশি, ভোর ৪টে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে।
Sponsored

ভোর ৪টে নাগাদ শুরু হবে পরিষেবা ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান। ভোর ৪টে ২ মিনিটে শুরু পরিষেবা। ওই দিন পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা পাওয়া যাবে না।
Sponsored

Sponsored

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে আন্তর্জাতিক যোগ দিবস পালন করার প্রস্তুতি নিচ্ছে সরকার।
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







