বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে স্বীকৃতি দেওয়াই অস্বীকার করতে চাইছে বিজেপির সরকার। এই পরিস্থিতিতে বিধানসভার মতো সংসদেও তৃণমূলের সাংসদ ভাঙানোর খেলায় বিজেপি। এই পরিস্থিতিতে নানা ধরনের সংবাদ মাধ্যমকে কাজে লাগিয়ে অপপ্রচারেরও কমতি নেই। এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Gangopadhyay) নিয়ে তৃণমূলের সাংসদ ভাঙানো ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) অপদস্থ করার চেষ্টা নস্যাৎ করে দিলেন সৌরভ নিজেই।
মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন 'দাদা'
Sponsored

সম্প্রতি একটি প্রথম শ্রেণির দৈনিকে প্রকাশিত হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর সাংসদ আসন থেকে সাংসদ নির্বাচিত হতে চান। তার জন্য সাংসদ ইউসুফ পাঠানকে (Yusuf Pathan) তাঁর আসনটি ছাড়তে হবে। সেই অনুরোধ কে করেছেন ইউসুফ পাঠানকে? দৈনিক সংবাদপত্রে প্রকাশিত সেই মধ্যস্থতা না কি করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই খবর প্রকাশিত হওয়ার পরই সৌরভ সম্পর্কে বিরূপ মন্তব্য ছড়িয়ে পড়েছে রাজনীতি তথা বাংলার সব ধরনের মহলে।
Sponsored


Sponsored

এবার সেই অবস্থান নিজেই খোলা চিঠি দিয়ে স্পষ্ট করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Gangopadhyay)। স্পষ্ট দাবি করলেন এই ধরনের কোনও মধ্যস্থতা তিনি করেননি। এই ধরনের মধ্যস্থতা করার কোনও প্রস্তাবও তাঁর কাছে আসেনি। কাজেই তিনি এই প্রস্তাব নিয়ে গিয়েছেন এবং ইউসুফ পাঠান তা অস্বীকার করেছেন বলে সংবাদপত্রের সেই খবরে যে দাবি করা হয়েছে, তাও সম্পূর্ণ ভিত্তিহীন বলে স্পষ্ট জবাব সৌরভের। তিনি এর পাশাপাশি এটাও দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও ইউসুফ পাঠান - এই দুই ব্যক্তিত্বের সঙ্গে রাজনৈতিক কোনও আলোচনাই তাঁর হয় না।
Sponsored

Sponsored

এর আগে সাম্প্রতিক সময়ে বারবার তৃণমূল নেতৃত্বের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের যোগাযোগের অভিযোগ তোলা হয়েছে। তিনি বাণিজ্যিকভাবে সুবিধা পেয়েছেন বলেও দাবি করা হয়েছে। তবে এই অভিযোগের পরে সৌরভ গঙ্গোপাধ্যায় দাবি করেন, এই খবর সম্পূর্ণ মিথ্যে। এই ধরনের খবর প্রকাশে আগে সত্যতা যাচাই করা উচিত ছিল। যদিও কোনও আইনি পথে যাওয়ার কোনও ইঙ্গিত দেননি সৌরভ।
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







